নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধ'র্ষ'ণ' চে'ষ্টা'র শিকার হয়েছেন ৯ ব'ছ'র বয়সী তৃ'তী'য় শ্রেণীর এক শিক্ষার্থী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারইল বাজারে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই শিশুটি সোমবার সকালে স্কুলে যায়। টিফিনের সময় স্কুলসংলগ্ন পারইল বাজারে একটি মুদি দোকানে খাবার কিনতে যায় শিশুটি। সেই সময় দোকানে অন্য কোনো ক্রেতা না থাকায় বয়োবৃদ্ধ দোকানদার মোজাম্মেল হক মজা কুপ্রস্তাব দেয় এবং শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধ'র্ষ'ণের চে'ষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসে।
পরে স্থানীয় জনতা ও উপস্থিত ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মোজাম্মেল হক মজা (৭০)-কে হাতেনাতে আটক করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত মোজাম্মেল হক মজা উপজেলার পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। এই ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে বলেও জানান তিনি।











