এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ বিভিন্ন মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মাদক মামলার আসামি, একজন পরোয়ানাভুক্ত, পাঁচজন মাদকসেবী, একজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এবং দুজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন—পূর্ব বেহাকৈর এলাকার মামুন মিয়া (৩৫), বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও এলাকার আমজাদ হোসেন (৪৮) ও একই এলাকার সুমন (৩৮)।
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন হলেন—ভারগাঁও এলাকার অপু (২২), গোয়ালদী এলাকার মো. রাসেল (৩০), হাবিবপুর এলাকার শফি উদ্দিন (৩৮), কুতুবপুর এলাকার জাহাঙ্গীর আলম (৫০) ও দৌলতপুর এলাকার রমজান হোসেন (৩০)।
পরোয়ানাভুক্ত হিসেবে পঞ্চমীঘাট এলাকার আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শেরপুর সদর এলাকার বাসিন্দা কাউসার আহমেদ (২৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে সোনারগাঁয়ের বাড়ী মজলিশ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন ভারগাঁও-আদমপুর এলাকার আব্দুল করিম (৫৯)।
নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন—হাবিবপুর এলাকার উজ্জল (৩৮) ও বাড়ী মজলিশ এলাকার মো. হৃদয় (২৩)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ১৩ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।











