সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুম রানা ও তাঁর বড় ছেলে মো. মিরাজ হাসান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাঁরা হাসপাতালে গিয়ে আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
মাসুম রানার পক্ষ থেকে জানানো হয়, প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে তাঁর পাশে দাঁড়ানো এবং শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্যই তাঁরা হাসপাতালে যান। নেতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও রাজনৈতিক দায়িত্ববোধ থেকেই এই সাক্ষাৎ বলে জানান তাঁরা।
এদিকে আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনায় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে।
তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।











