বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন ডাহিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে মঙ্গলবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ২ নম্বর ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামামুল হক জুয়েল। তাঁর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া চলনবিল গেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি বাসস্ট্যান্ড ও মাদ্রাসা মোড় অতিক্রম করে সিংড়া কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। এরপর নেতাকর্মীরা সেখানে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দেন।
র্যালিতে ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন আঞ্জু, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাদেরসহ ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালির পথ।











