নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ফারুক হোসেনকে (৪৪)।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে—চোতরাপাশা এলাকার নুর আলম (৪৮), সোনাপুর এলাকার বকুল হোসেন (২৮), আমগাঁও এলাকার দীন ইসলাম (৩৫), সাদিপুর পশ্চিমপাড়া এলাকার মো. মাসুম রানা (২৯), রামগোবিন্দেরগাঁও এলাকার কবির হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জের মিছিরগঞ্জ কলাবাগ এলাকার মো. রিফাত (২২) এবং রামগোবিন্দগাঁও এলাকার জহিরুল ইসলাম রাজু (২৭)।
গ্রেপ্তার আটজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামারি ট্রায়াল কার্যক্রমও অব্যাহত থাকবে।











