পরিবেশ
Advertisement
পরিবেশ

সোনারগাঁয়ে সোলার প্যানেলে অটোরিকশা চার্জ, বিদ্যুতের চাপ কমাতে মনির মিয়ার উদ্যোগ

এস এম মিঠু | ৪ ভিউ
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ · আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
সোনারগাঁয়ে সোলার প্যানেলে অটোরিকশা চার্জ, বিদ্যুতের চাপ কমাতে মনির মিয়ার উদ্যোগ

জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করে অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঈমানের কান্দী গ্রামের বাসিন্দা মো. মনির মিয়া।

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার মধ্যে বিকল্প ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে নিজ বাড়িতে সোলার প্যানেল স্থাপন করেছেন তিনি। এর মাধ্যমে নিজের দৈনন্দিন বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অটোরিকশা চার্জ দেওয়ার প্রয়োজনীয় বিদ্যুতের একটি অংশ সৌরশক্তি থেকে সংগ্রহ করছেন বলে জানান মনির মিয়া।

মনির মিয়া বলেন, “দেশে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নিজ উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করেছি। এখন ২৪ ঘণ্টা বিদ্যুতের সুবিধা পাচ্ছি। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কিছুটা কমছে। আমার এই উদ্যোগ দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন।”

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Advertisement

এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “অটোরিকশা চার্জ দিতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। দেশের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক অটোরিকশা জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছে। মালিক ও চালকেরা যদি নিজস্ব উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করেন, তাহলে জাতীয় গ্রিডের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব।”

সোলারভিত্তিক চার্জিং ব্যবস্থা জনপ্রিয় করতে সরকারি সহায়তার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। তাঁর মতে, সহজ শর্তে ঋণ, ভর্তুকি, কারিগরি সহায়তা এবং সোলারভিত্তিক চার্জিং স্টেশন স্থাপনে সহযোগিতা দেওয়া হলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে।

স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরাও মনে করছেন, ব্যক্তিগত পর্যায়ে সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সনমান্দী ইউনিয়নের ঈমানের কান্দী গ্রামের মনির মিয়ার এই উদ্যোগ স্থানীয়ভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে আগ্রহ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যক্তিগত পর্যায়ে এমন উদ্যোগ বাড়লে ভবিষ্যতে সৌরশক্তিনির্ভর পরিবহন ও চার্জিং ব্যবস্থার প্রসার ঘটতে পারে।

চাকরি

আরও
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

২ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৭ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৭ দিন আগে
৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

৭ দিন আগে

জাতীয়

আরও
রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ২০২১ সালের ঘটনাকে হত্যার পরিকল্পিত নীলনকশা বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

৪ দিন আগে
নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়ায় ১৯৭১ সালের ২৮ আগস্ট সংঘটিত গণহত্যার ৫৫ বছর পূর্ণ হয়েছে। ১২৮ শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

৫ দিন আগে
মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুর শহরে বাড়িতে ঢুকে এক তরুণীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার বাবা-মা।

৭ দিন আগে

রাজনীতি

আরও
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২৩ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২৩ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

১ দিন আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

১ দিন আগে

এই বিভাগের আরও খবর

খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক
পরিবেশ

খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যের সংকটে শিয়াল লোকালয়ে প্রবেশ করে গৃহপালিত পশু-পাখির ওপর আক্রমণ করছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

২৮ দিন আগে

আরও সংবাদ

সব খবর
নওগাঁর নিয়ামতপুরে হাজিনগর হাসুড়া আদিবাসী প্রতিবন্ধী যুবককে হত্যা, আটক ৩
অপরাধ

নওগাঁর নিয়ামতপুরে হাজিনগর হাসুড়া আদিবাসী প্রতিবন্ধী যুবককে হত্যা, আটক ৩

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীর মারধরে সজল মালী (৩০) নামে এক আদিবাসী প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন নারীকে আটক করেছে।

২৩ মিনিট আগে
নওগাঁর মান্দায় ঘুমন্ত মায়ের কান ছিঁড়ে স্বর্ণের পাশা লুট
অপরাধ

নওগাঁর মান্দায় ঘুমন্ত মায়ের কান ছিঁড়ে স্বর্ণের পাশা লুট

নওগাঁর মান্দায় গভীর রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত এক মায়ের মুখে কাপড় চেপে ধরে দুই কান থেকে স্বর্ণের পাশা টেনে ছিঁড়ে লুট করেছে ডাকাতরা।

২৫ মিনিট আগে
মাদক কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর সোনারগাঁ থানা, নেতৃত্বে ওসি আব্দুল বারিক
অপরাধ

মাদক কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর সোনারগাঁ থানা, নেতৃত্বে ওসি আব্দুল বারিক

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ওসি হিসেবে মো. আব্দুল বারিক যোগদানের পর মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা অনেক বেড়েছে।

৪ ঘণ্টা আগে
নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু
দুর্ঘটনা

নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে আবির ইসলাম রিয়ন নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

৮ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২৩ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২৩ ঘণ্টা আগে
নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

১ দিন আগে
নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
অপরাধ

নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ

নওগাঁর মান্দায় আদালতের রায় পাওয়া জমিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উসকে দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

১ দিন আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান
রাজনীতি

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

১ দিন আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে