ব্র্যাক ইউনিভার্সিটির সেফটি অ্যান্ড সিকিউরিটি, অপারেশন্স অফিসে ‘অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
এক নজরে চাকরির তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
যোগ্যতা ও শর্তাবলী:
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।
- অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা (সাভার)
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নির্ধারিত লিংক ব্যবহার করতে পারেন। আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬।











