নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, জাতীয়তাবাদী চেতনা ও বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই দল দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।
সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, সাইদুর রহমান সাধু, গজলার রহমান বাচ্চু, আফসারুজ্জামান, শাহাদৎ হোসেন, ব্যরিস্টার মোঃ ইউসুফ আলী, রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম বুলেট, রিয়াদ মোস্তফা, নঈমুদ্দিন মন্টু, কায়সার হায়দার হেলাল, এডভোকেট মোঃ আলী আজগর খাঁন, মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, আসাদুজ্জামান মিঠু, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, রুহুল আমিন, সাইফুল ইসলাম আর্মি, রফিকুল ইসলাম রফিক, এম. এ. মালেক, আতাউল গনি ওসমানী পরাগ, শাহাদৎ হোসেন মিন্টু, মিনহাজুল আবেদীন কাজল, আব্দুল্লাহ আল কাফি, আবুল হাসান ডাবলু, রেজাউল করিম জামু, ওমর ফারুক, অধ্যাপক হারুন অর রশিদ, মিজানুর রহমান মিলন, আসাদুজ্জামান আসাদ, মানিক হোসেন, ডেইজি আহমেদ, আঞ্জুমান আরা, এডভোকেট মোঃ নাজমুল হক, মুক্তার হোসেন, উৎপল কুমার, মেহেদী হাসান লেমন, হাসানুল হক হাসান, নূর মোহাম্মদ মাস্টার, নাজমুল হক বকুল, অফিজ উদ্দিন, জহরুল ইসলাম, আতিকুর রহমান আতিক, মমতাজ বেগম ও আফরোজা আক্তার ইতি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিংড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচিতে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন নেতারা।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মিলন হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খাঁন, হিরাদুল ইসলাম হিরো, খায়রুজ্জামান সিটু, মিলন মাহমুদ, হুমায়ূন কবীর, রাকিব হাসান, এ. বি. সিদ্দিক, শারফুল ইসলাম ও সামিউল ইসলাম।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।











