বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. নিজাম উদ্দিন।
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সোনারগাঁবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মো. নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের মানুষের পাশে থেকে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সোনারগাঁ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছান্তে: মো. নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁ বিএনপি।











