রাজনীতি
Advertisement
রাজনীতি

“জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

এস এম মিঠু | ৭ ভিউ
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ · আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
“জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান
ছবি: আজকের প্রকাশ

এস এম মিঠু,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নকে উন্নত, আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।

তিনি বলেন,ভূমিদস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়া ইউনিয়নকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ। সাধারণ মানুষের জমি-জমা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অন্যায় ও সন্ত্রাসের সঙ্গে আপস করা হবে না।”

তিনি বলেন, মোগরাপাড়ায় কোনো মানুষ যেন ভয়ভীতি ও হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, বরং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি ভূমিদস্যুতা, সন্ত্রাস, মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন আতাউর রহমান। এ সময় তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়; মানুষের জানমাল, সম্পদ ও অধিকার রক্ষায়ও কার্যকর ভূমিকা রাখা।

Advertisement

আতাউর রহমান আরো বলেন, “চেয়ারম্যানের পদ আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার দায়িত্ব। জনগণ আমাকে নির্বাচিত করলে মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। সুখের সময়ে যেমন পাশে থাকব, তেমনি বিপদের সময়ও ইউনিয়নবাসী আমাকে তাদের পাশে পাবেন।”

আতাউর রহমানের নির্বাচনী পরিকল্পনায় রয়েছে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক সহায়তা নিশ্চিত করা।

মোগরাপাড়ার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত নিয়ে কাজ করব। ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের অধিকার ও সেবার কেন্দ্র।”

তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তার মতে, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারে এবং তরুণরা নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়।

মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন আতাউর রহমান। তিনি জনগণের সমস্যাগুলো সরাসরি শুনে সেগুলো সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।

তার বক্তব্যে উঠে এসেছে উন্নয়ন, নিরাপত্তা ও জনসেবার সমন্বিত প্রত্যয়। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে মোগরাপাড়ার প্রতিটি নাগরিকের পাশে থেকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন আতাউর রহমান।

তার নির্বাচনী বার্তা—“ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য; অন্যায়ের কাছে মাথা নত নয়, জনগণের অধিকার রক্ষায় আপোসহীন।”

চাকরি

আরও
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৬ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬ দিন আগে
৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

৬ দিন আগে

জাতীয়

আরও
রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ২০২১ সালের ঘটনাকে হত্যার পরিকল্পিত নীলনকশা বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

৩ দিন আগে
নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়ায় ১৯৭১ সালের ২৮ আগস্ট সংঘটিত গণহত্যার ৫৫ বছর পূর্ণ হয়েছে। ১২৮ শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

৪ দিন আগে
মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুর শহরে বাড়িতে ঢুকে এক তরুণীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার বাবা-মা।

৬ দিন আগে

আন্তর্জাতিক

আরও
ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল ও তেলজাত পণ্য আমদানির অভিযোগে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

৬ দিন আগে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐক্য, আনন্দ ও মানবিকতার বার্তা দেন তিনি।

৬ দিন আগে
ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় যুদ্ধের অবসান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে

এই বিভাগের আরও খবর

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

১০ ঘণ্টা আগে
সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, জুয়েলের নেতৃত্বে ডাহিয়ার নেতাকর্মীদের শোডাউন
রাজনীতি

সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, জুয়েলের নেতৃত্বে ডাহিয়ার নেতাকর্মীদের শোডাউন

নাটোরের সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাহিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

১৪ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা
রাজনীতি

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি চলছে।

১ দিন আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁবাসীকে নিজাম উদ্দিনের শুভেচ্ছা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁবাসীকে নিজাম উদ্দিনের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নিজাম উদ্দিন।

১ দিন আগে
শাসক নয়, অসহায় মানুষের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা
রাজনীতি

শাসক নয়, অসহায় মানুষের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা বলেছেন, তিনি শাসক নয়, অসহায় ও গরিব দুঃখী মানুষের প্রকৃত সেবক হতে চান।

৩ দিন আগে

আরও সংবাদ

সব খবর
নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

৬ ঘণ্টা আগে
নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
অপরাধ

নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ

নওগাঁর মান্দায় আদালতের রায় পাওয়া জমিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উসকে দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৭ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
অপরাধ

সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৯ ঘণ্টা আগে
জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩
অপরাধ

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধি দিতে গিয়ে হামলায় তিনজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত মরদেহ সমাধি দেওয়া হয়।

১১ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে সাথী নামে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
অপরাধ

নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে সাথী নামে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১১ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে  হামলা মামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
অপরাধ

সোনারগাঁয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে হামলা মামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজকে হামলা ও মামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ ঘণ্টা আগে
নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি
অপরাধ

নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

নওগাঁর পোরশায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

১ দিন আগে
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’
চাকরি

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১ দিন আগে
নওগাঁ গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে সারে ৪২ কেজি গাঁজাসহ রুবেল গ্রফতার
অপরাধ

নওগাঁ গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে সারে ৪২ কেজি গাঁজাসহ রুবেল গ্রফতার

নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে