পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোদি পবিত্র এই দিনটি সবার জীবনে আনন্দ ও পারস্পরিক ঐক্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে মানুষের প্রতি সহমর্মিতা, দয়া এবং সমাজের কল্যাণে কাজ করার মানসিকতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
মোদির বার্তায় আরও বলা হয়, মানবিক মূল্যবোধ ও পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব যেন মানুষের চলার পথে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকে। পবিত্র এই উপলক্ষে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও দৃঢ় হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবনাদর্শ ও শিক্ষা স্মরণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।











