বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নতুন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ২১টি পদে মোট ১৮৫ জনকে চাকরি দেবে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৩ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে বিআরডিবি নিয়োগ বিজ্ঞপ্তি:
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)
- মোট পদ: ২১টি
- শূন্য পদের সংখ্যা: ১৮৫ জন
- চাকরির ধরন: অস্থায়ী
- লিঙ্গ: নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন
- কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বয়সসীমা:
২২ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি:
টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পদের ধরন অনুযায়ী ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৫ থেকে ২০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২১ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য ফি আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে brdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণের সময় ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়সীমার পর বা অসম্পূর্ণ কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়:
আগামী ২৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।











