নওগাঁর মান্দায় গভীর রাতে বাড়িতে ঢুকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ঢুকে ঘুমন্ত এক মায়ের মুখে কাপড় চেপে ধরে দুই কান থেকে স্বর্ণের পাশা টেনে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে।
এ সময় স্বর্ণের পাশা টান দেওয়ায় ওই নারীর দুই কান ছিঁড়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ এ ডাকাতির ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার ঘোনা গ্রামে। গভীর রাতে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ওই নারীর মুখে কাপড় চেপে ধরে। পরে তাঁর দুই কানে থাকা স্বর্ণের পাশা জোরপূর্বক টেনে খুলে নেয়। এতে তাঁর দুই কান ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায়।
ডাকাতরা শুধু স্বর্ণালংকার লুট করেই ক্ষান্ত হয়নি। তারা বাড়ির আরও কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ডাকাতদের হামলায় গুরুতর আহত ওই নারীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না এবং ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কোনো অভিযান চালিয়েছে কি না—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।











