সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আটক তিনজনকে মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে অভিযান পরিচালনা করে সোনারগাঁ থানা পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের দাবি, অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ৫ সেপ্টেম্বর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—সিফাত হাওলাদার (১৯), পিতা জহিরুল ইসলাম; মো. হৃদয় (২২), পিতা আজগর ও মাতা রহিমা; এবং মো. বিজয় (১৯), পিতা সাইদুর রহমান। তাদের ঠিকানা যথাক্রমে চর ভূলুয়া দক্ষিণ পাড়া ও মুরাদপুর দেওয়ানবাগ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।











