নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার দুই আসামি এবং দুটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে ৪ সেপ্টেম্বর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলায় আব্দুল মজিদ (৩৫), পিতা—আঃ হামিদ পাগলা, স্থায়ী ঠিকানা—কোম্পানীগঞ্জ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ফাহিমা খানম (২০), পিতা—মৃত সোহাগ খান, স্বামী—জুনায়েদ মিয়া, চান্দখলা, বায়েক ইউনিয়ন, কসবা, ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত মামলায় ফারুক ওরফে হৃদয়, পিতা—মৃত শামছুল হক, সাং—সেনপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং মো. রুহুল আমিন (২১), পিতা—নুরু মিয়া, সাং—লাদুরচর (পূর্বপাড়া), সোনারগাঁ, নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।











