স্বাস্থ্য
Advertisement
স্বাস্থ্য

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, সার্জারি চিকিৎসকের অপসারণ দাবি

এস এম মিঠু | ১০ ভিউ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ণ · আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, সার্জারি চিকিৎসকের অপসারণ দাবি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তারের বিরুদ্ধে এক রোগীর সঙ্গে দুর্ব্যবহার এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, মোহাম্মদ মনির হোসেন নামে এক রোগী হাসপাতালের ভেতরে কান্নাকাটি করছেন। পরে কান্নার কারণ জানতে চাইলে তিনি অভিযোগ করেন, পায়ে বিভিন্ন ধরনের গোটার কারণে দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে সেখান থেকে তাকে বহির্বিভাগের সার্জারি বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

মনির হোসেনের অভিযোগ, বহির্বিভাগে সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তারের কাছে গেলে তাকে প্রথমে টিকিট নিয়ে আসতে বলা হয়। পরে টিকিট কাউন্টারে গিয়ে তিনি জানতে পারেন, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় নতুন করে টিকিট দেওয়া সম্ভব নয়।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি চিকিৎসককে জানালে তাকে নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে আসতে বলা হয়। পরে নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে গেলেও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং একপর্যায়ে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি হাসপাতালের ভেতর কান্নাকাটি শুরু করেন।

Advertisement

ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা রোগীর বক্তব্য নেওয়ার পর এ বিষয়ে চিকিৎসক ডা. ফারজানা আক্তারের বক্তব্য জানতে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি কক্ষের দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। পরে দরজা খুললেও তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি এবং অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিষয়টি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (টিএইচও) জানানো হলে তিনি ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও রোগী সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন সাংবাদিক ও রোগীর সঙ্গে ডা. ফারজানা আক্তারের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। সাংবাদিক মাসুদ রানা ও সাংবাদিক হিরু মিয়ার সঙ্গেও পূর্বে একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন রোগীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে চিকিৎসকের বিরুদ্ধে একের পর এক এমন অভিযোগ ওঠায় সোনারগাঁওয়ের বিভিন্ন মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

চাকরি

আরও
চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকরি স্থায়ীকরণের দাবিতে আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছেন গাজীপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসের অস্থায়ী অফিস সহায়ক আহাম্মদ আলী।

৩ দিন আগে
নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ১৪টি পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৪ দিন আগে
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

৭ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

১৩ দিন আগে

জাতীয়

আরও
ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে এবং উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনী প্রচারে পোস্টার না রাখার প্রস্তাব করা হয়েছে।

২৩ ঘণ্টা আগে
নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এমপি মো. নাজমুল হুদা

নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এমপি মো. নাজমুল হুদা

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

১ দিন আগে
' নির্ভীক সত্য মোরা লিখবোই' প্রত্যয় নিয়ে যবিপ্রবি প্রেসক্লাব: সভাপতি আল- আমিন, সম্পাদক হাবিবুল্লাহ

' নির্ভীক সত্য মোরা লিখবোই' প্রত্যয় নিয়ে যবিপ্রবি প্রেসক্লাব: সভাপতি আল- আমিন, সম্পাদক হাবিবুল্লাহ

যবিপ্রবি প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন আল আমিন এবং সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ।

১ দিন আগে
এনবিআরে আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

এনবিআরে আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। তাঁদের মার্জনা চেয়ে আবেদন মঞ্জুর করেন রাষ্ট্রপতি।

১ দিন আগে

রাজনীতি

আরও
বাসায় ফিরেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

বাসায় ফিরেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ শেষে নিরাপদে নিজ বাসায় ফিরেছেন বিএনপি নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

২ দিন আগে
অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

নারায়ণগঞ্জ-৩ আসনের অসুস্থ সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

৪ দিন আগে
উন্নয়নের অঙ্গীকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মাঠে গোলাম আজম

উন্নয়নের অঙ্গীকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মাঠে গোলাম আজম

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ মডেল ইউনিয়নে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সমাজসেবক গোলাম আজম।

৪ দিন আগে
ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের সদরপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৫ দিন আগে

এই বিভাগের আরও খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং ৮৮০ শিশু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১৬ দিন আগে
সিংড়ায় নারী ও প্রসূতি রোগীদের সেবায় নতুন ঠিকানায় ডা. সুলতানা নাজনীন
স্বাস্থ্য

সিংড়ায় নারী ও প্রসূতি রোগীদের সেবায় নতুন ঠিকানায় ডা. সুলতানা নাজনীন

নাটোরের সিংড়ায় নারী ও প্রসূতি রোগীদের চিকিৎসাসেবা দিতে হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখবেন ডা. সুলতানা নাজনীন।

১৭ দিন আগে
পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে সেবা পেল পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙালি
স্বাস্থ্য

পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে সেবা পেল পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙালি

খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙালি বিনামূল্যে চক্ষু সেবা পেয়েছেন।

১৯ দিন আগে
গাইবান্ধায় ২৫০ শয্যা হাসপাতালে ১২:৪৫ বাজলেই ফাঁকা আউটডোর, প্রাঙ্গণে কুকুরের বিচরণ
স্বাস্থ্য

গাইবান্ধায় ২৫০ শয্যা হাসপাতালে ১২:৪৫ বাজলেই ফাঁকা আউটডোর, প্রাঙ্গণে কুকুরের বিচরণ

গাইবান্ধা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নির্ধারিত সময়ের আগেই চিকিৎসকরা চলে যাওয়ায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া ওয়ার্ডে কুকুরের অবাধ বিচরণ দেখা গেছে।

২০ দিন আগে
সিংড়ায় প্রতি শুক্রবার গাইনি বিশেষজ্ঞের বিনামূল্যে চিকিৎসাসেবা
স্বাস্থ্য

সিংড়ায় প্রতি শুক্রবার গাইনি বিশেষজ্ঞের বিনামূল্যে চিকিৎসাসেবা

নাটোরের সিংড়ায় সাধারণ ও অসহায় রোগীদের জন্য প্রতি শুক্রবার গাইনি বিশেষজ্ঞের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কার্যক্রম চালু হয়েছে।

২৪ দিন আগে

আরও সংবাদ

সব খবর
গাইবান্ধায় প্রতিবন্ধী চালককে জুস খাইয়ে অটোরিকশা ছিনতাই, হাউমাউ করে কাঁদছেন মানিক!
অপরাধ

গাইবান্ধায় প্রতিবন্ধী চালককে জুস খাইয়ে অটোরিকশা ছিনতাই, হাউমাউ করে কাঁদছেন মানিক!

গাইবান্ধায় যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে এক প্রতিবন্ধী চালককে বিষাক্ত জুস খাইয়ে তার জীবিকার একমাত্র সম্বল ছিনতাই করা হয়েছে।

৩ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে বিশ্বমানের বাফুফে টেকনিক্যাল সেন্টার
খেলাধুলা

কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে বিশ্বমানের বাফুফে টেকনিক্যাল সেন্টার

ফিফার অর্থায়নে কক্সবাজারের রামু উপজেলায় ১৫ দশমিক ২০ একর জমিতে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও বিশ্বমানের বাফুফে টেকনিক্যাল সেন্টার।

৩ ঘণ্টা আগে
কাজাখস্তানকে হারিয়ে টুর্নামেন্টের সেরা ছয়ে বাংলাদেশ
খেলাধুলা

কাজাখস্তানকে হারিয়ে টুর্নামেন্টের সেরা ছয়ে বাংলাদেশ

কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেরা ছয়ে অবস্থান পাকা করল বাংলাদেশ নারী হকি দল। এটি তাদের টানা তৃতীয় জয়।

৪ ঘণ্টা আগে
পলাশবাড়ীতে মাদকের দাপট: মানববন্ধনের পরও প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ, দ্রুত ব্যবস্থার দাবি
অপরাধ

পলাশবাড়ীতে মাদকের দাপট: মানববন্ধনের পরও প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ, দ্রুত ব্যবস্থার দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকের বিস্তারের প্রতিবাদে মানববন্ধনের পরও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

৪ ঘণ্টা আগে
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে মারিখালী নদী দখল ও ভরাটের অভিযোগ
অপরাধ

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে মারিখালী নদী দখল ও ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে মারিখালী নদী ও সরকারি খাস জমি দখল করে বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে।

৫ ঘণ্টা আগে
নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ ১ যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ ১ যুবক গ্রেপ্তার

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

১৪ ঘণ্টা আগে
নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ঢাকায় অস্ত্রোপচারের পর লিজা থেকে সরফরাজ হওয়া নিয়ে রহস্য
সমাজ

নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ঢাকায় অস্ত্রোপচারের পর লিজা থেকে সরফরাজ হওয়া নিয়ে রহস্য

ঢাকায় হরমোন চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে লিজা থেকে পুরুষে রূপান্তর হওয়া সরফরাজের মৃত্যু নিয়ে পরিবার ও স্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

২২ ঘণ্টা আগে
পরকীয়ার অভিযোগে ত্রিশালে স্ত্রীর কথিত প্রেমিককে কুপিয়ে আহত করার অভিযোগ
অপরাধ

পরকীয়ার অভিযোগে ত্রিশালে স্ত্রীর কথিত প্রেমিককে কুপিয়ে আহত করার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বুলু নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।

২২ ঘণ্টা আগে
ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব
জাতীয়

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে এবং উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনী প্রচারে পোস্টার না রাখার প্রস্তাব করা হয়েছে।

২৩ ঘণ্টা আগে
সোনারগাঁয়ের গর্ব কণ্ঠশিল্পী জয়ার প্রথম মিউজিক ভিডিও 'মনঘুড়ি' প্রকাশ
বিনোদন

সোনারগাঁয়ের গর্ব কণ্ঠশিল্পী জয়ার প্রথম মিউজিক ভিডিও 'মনঘুড়ি' প্রকাশ

ফ্রান্সপ্রবাসী সংগীতশিল্পী জয়া বর্মণের প্রথম মৌলিক মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশিত হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়।

১ দিন আগে