সিংড়া (নাটোর) প্রতিনিধি: মোঃ রাশিদুল ইসলাম
সিংড়ার মানুষের চিকিৎসাসেবায় দীর্ঘ ১৬ বছর ধরে অবদান রেখে আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুলতানা নাজনীন। এবার স্থানীয় নারী ও প্রসূতি রোগীদের আরও কাছাকাছি চিকিৎসাসেবা দিতে হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখবেন তিনি।
ডা. সুলতানা নাজনীন এমবিবিএস ও ডিজিও (গাইনি ও অবস) ডিগ্রিধারী। বর্তমানে তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ও অবস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নারী ও প্রসূতি রোগের বিভিন্ন জটিলতা ও সমস্যায় চিকিৎসা পরামর্শের পাশাপাশি তিনি গর্ভকালীন চেকআপ, নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, বন্ধ্যাত্বের চিকিৎসা, বারবার গর্ভপাতের সমস্যা, ওভারিয়ান সিস্ট ও টিউমার, জরায়ু সংক্রান্ত জটিলতা এবং ল্যাপারোস্কোপিক সার্জারিসহ বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করবেন।
এছাড়া ব্রেস্টের সমস্যা, অস্বাভাবিক সাদা বা রক্তস্রাব, একটোপিক প্রেগন্যান্সি, হরমোনজনিত সমস্যা, প্রস্রাবে জ্বালাপোড়া ও ইনফেকশনসহ নারী ও প্রসূতি রোগের নানা বিষয়ে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেওয়া হবে।
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
চিকিৎসাসেবা নিতে আগ্রহীরা বালুয়া-বাসুয়া মোড়, সিংড়ায় অবস্থিত হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের চিকিৎসা অভিজ্ঞতার পাশাপাশি সিংড়ার মানুষের সঙ্গে ডা. সুলতানা নাজনীনের ১৬ বছরের সেবার সম্পর্ক রয়েছে। নতুন এই কার্যক্রমের ফলে বিশেষ করে নারী ও প্রসূতি রোগীদের জন্য স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে।











