স্বাস্থ্য
Advertisement
স্বাস্থ্য

জরাজীর্ণ ভবন, ওষুধ ও জনবলসংকটে ব্যাহত প্রাথমিক স্বাস্থ্যসেবা

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ · আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
জরাজীর্ণ ভবন, ওষুধ ও জনবলসংকটে ব্যাহত প্রাথমিক স্বাস্থ্যসেবা
ত্রিশালের একটি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন।

কোমরের ব্যথার ওষুধ নিতে পাগারিয়া নদী পেরিয়ে লাঠিতে ভর করে কাঁঠাল বাজার কমিউনিটি ক্লিনিকে এসেছিলেন ৬৫ বছর বয়সী নূরজাহান বেগম। বৃষ্টিতে ক্লিনিকে যাওয়ার রাস্তা কাদা ও হাঁটুপানিতে ডুবে থাকায় কষ্ট করে সেখানে পৌঁছান তিনি। তবে শেষ পর্যন্ত ওষুধ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় তাঁকে। নূরজাহান বেগম বলেন, ‘কোমরের ব্যথা নিয়ে নদী পার হয়ে আসতে খুব কষ্ট হয়। ভেবেছিলাম, ওষুধ খেলে ব্যথা কমবে। ওষুধের আশায় এসেছিলাম, কিন্তু কোনো ওষুধ পেলাম না।’

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা ৪৮টি কমিউনিটি ক্লিনিক। এসব কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান, পুষ্টি ও স্বাস্থ্যপরামর্শ দেওয়ার কথা। কিন্তু দীর্ঘদিনের সংস্কারহীনতা, ওষুধের ঘাটতি, জনবলসংকট এবং যোগাযোগব্যবস্থার দুরবস্থায় উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে। সম্প্রতি উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, কোনো ভবনের পলেস্তারা খসে পড়ছে, কোথাও ছাদে ফাটল। অনেক ক্লিনিকের দরজা-জানালা ভাঙা। কোথাও ফ্যান থাকলেও তা ব্যবহারের উপযোগী নয়। কোনো কোনো কেন্দ্রে বিশুদ্ধ পানি ও ব্যবহারযোগ্য শৌচাগারের সংকট রয়েছে। রোগীদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার-টেবিলও নেই অনেক ক্লিনিকে।

কানিহারী ইউনিয়নের বালিদিয়া কমিউনিটি ক্লিনিক ও কুষ্টিয়া কমিউনিটি ক্লিনিকে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই রোগীদের সেবা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা জানান, বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। কুষ্টিয়া কমিউনিটি ক্লিনিকের ছাদের একটি অংশ ভেঙে পড়ে আছে। রোগী দেখার কক্ষে ফ্যান নেই। দরজা-জানালাও নষ্ট হয়ে গেছে। মাঝেমধ্যে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। এ ছাড়া সাপের উপদ্রব নিয়েও তাঁদের উদ্বেগ রয়েছে। বালিদিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হাসিনা খাতুন এবং কুষ্টিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তানিমা সুলতানা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই তাঁদের রোগীদের সেবা দিতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রত্যন্ত এলাকার অনেক মানুষের বাড়ি থেকে দূরে। ফলে কাছের কমিউনিটি ক্লিনিকই তাঁদের জন্য প্রাথমিক চিকিৎসার সহজলভ্য কেন্দ্র। কিন্তু ক্লিনিকের অবকাঠামোগত সমস্যা ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতির কারণে সেবা নিতে এসে অনেক সময় হতাশ হতে হয়। মাসের শেষদিকে ওষুধের সংকট কাঁঠাল, কানিহারী, রামপুর ও ত্রিশাল ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে তুলনামূলক বেশি মানুষ সেবা নিতে আসেন। কাঁঠাল বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেলিনা আফরোজ বলেন, তাঁদের ক্লিনিকে ২০ ধরনের ওষুধ সরবরাহ করা হয়। নিয়মিত গর্ভবতী নারীরাও সেবা নিতে আসেন। গত মাসে ৩১ জন গর্ভবতী নারীকে সেবা দেওয়া হয়েছে। সেলিনা আফরোজ বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় বৃষ্টির সময় রোগীদের ক্লিনিকে আসতে সমস্যা হয়। একই কারণে ওষুধ পরিবহনেও সমস্যা রয়েছে। একসঙ্গে কার্টনভর্তি ওষুধ আনা সম্ভব হয় না। কার্টন খুলে ভাগ করে ওষুধ আনতে হয়। রোগীর তুলনায় সরবরাহ কম হওয়ায় মাসের শেষদিকে ওষুধের সংকট দেখা দেয়।’

Advertisement

ওষুধের পাশাপাশি জনবলসংকটও রয়েছে কয়েকটি কমিউনিটি ক্লিনিকে। কাঁঠাল বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেলিনা আফরোজ জানান, তিনজন কর্মী থাকার কথা থাকলেও বর্তমানে তিনি একাই দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য সহকারীর পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। স্থানীয়দের অভিযোগ, একজন স্বাস্থ্যকর্মীর ওপর অতিরিক্ত দায়িত্ব থাকায় রোগীর চাপ সামলাতে সমস্যা হয়। এতে নিয়মিত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যপরামর্শ ও অন্যান্য কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়ে।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল বারী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে ট্রাস্টের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হয়। এক কার্টন ওষুধ শেষ হয়ে যাওয়ার পর নতুন সরবরাহ না আসা পর্যন্ত সাময়িক সংকট দেখা দিতে পারে। এসব কেন্দ্রে মূলত প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে তিনি বলেন, ‘৪৮টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রায় ৩০ থেকে ৩২টি ভবন বেশি ঝুঁকিপূর্ণ। এসব ভবন ভেঙে নতুন করে নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে।’ সংস্কারের জন্য স্বাস্থ্য বিভাগে সরাসরি বরাদ্দ আসে না জানিয়ে তিনি বলেন, প্রকৌশল বিভাগ সরকারি বরাদ্দ পাওয়ার পর সংস্কার বা নির্মাণকাজ করে। এ বিষয়ে চার থেকে পাঁচবার প্রতিবেদন পাঠানো হয়েছে।

বর্ষাকালে ত্রিশালের প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার দুরবস্থা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। কাদা, পানি ও নষ্ট সড়কের কারণে অনেক রোগী ক্লিনিকে যেতে পারেন না। একই কারণে দুর্গম এলাকার ক্লিনিকগুলোতে ওষুধ পৌঁছাতেও সমস্যা হয় বলে জানান স্বাস্থ্যকর্মীরা।

ক্লিনিকে সেবা নিতে আসা রুমা আক্তার, নূরজাহান বেগম, রমিসা খাতুন, মার্জিয়া সুলতানা, রওশনারা ও স্বপ্না আক্তারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দূরে হওয়ায় তাঁরা বাধ্য হয়ে কমিউনিটি ক্লিনিকে আসেন। কিন্তু প্রয়োজনের সময় সব ধরনের ওষুধ পাওয়া যায় না। আবার অনেক ক্লিনিকের ভবন এতটাই পুরোনো ও ঝুঁকিপূর্ণ যে সেখানে অবস্থান করতেও ভয় লাগে। তাঁদের দাবি, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও জনবল নিশ্চিত করার পাশাপাশি বিশুদ্ধ পানি, ব্যবহারযোগ্য শৌচাগার ও রোগীদের বসার ব্যবস্থা করতে হবে। প্রত্যন্ত এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কমিউনিটি ক্লিনিক তাঁদের কাছে শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং সরকারি স্বাস্থ্যসেবার সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। এসব ক্লিনিকের ভবন ঝুঁকিপূর্ণ থাকা, প্রয়োজনীয় ওষুধের ঘাটতি এবং জনবলসংকট চলতে থাকলে প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সরকারি উদ্যোগ ব্যাহত হবে। এ অবস্থায় ত্রিশালের ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ, পর্যাপ্ত ওষুধ ও জনবল নিশ্চিত এবং বর্ষাকালে ক্লিনিকগুলোতে যাতায়াতের উপযোগী যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চাকরি

আরও
চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকরি স্থায়ীকরণের দাবিতে আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছেন গাজীপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসের অস্থায়ী অফিস সহায়ক আহাম্মদ আলী।

১ দিন আগে
নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ১৪টি পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১ দিন আগে
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

৫ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

১০ দিন আগে

জাতীয়

আরও
সোনারগাঁয়ে মাদক ও চুরি মামলায় নারীসহ ৫ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে মাদক ও চুরি মামলায় নারীসহ ৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় দুইজন, আদালতের পরোয়ানাভুক্ত দুইজন এবং চুরি মামলায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে
নওগাঁয় দুদক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি আসাদুজ্জামান, শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার

নওগাঁয় দুদক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি আসাদুজ্জামান, শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার

নওগাঁয় দুদক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে।

২ দিন আগে

রাজনীতি

আরও
অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

নারায়ণগঞ্জ-৩ আসনের অসুস্থ সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

২ দিন আগে
উন্নয়নের অঙ্গীকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মাঠে গোলাম আজম

উন্নয়নের অঙ্গীকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মাঠে গোলাম আজম

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ মডেল ইউনিয়নে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সমাজসেবক গোলাম আজম।

২ দিন আগে
ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের সদরপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২ দিন আগে
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

৪ দিন আগে

এই বিভাগের আরও খবর

গাইবান্ধায় ২৫০ শয্যা হাসপাতালে ১২:৪৫ বাজলেই ফাঁকা আউটডোর, প্রাঙ্গণে কুকুরের বিচরণ
স্বাস্থ্য

গাইবান্ধায় ২৫০ শয্যা হাসপাতালে ১২:৪৫ বাজলেই ফাঁকা আউটডোর, প্রাঙ্গণে কুকুরের বিচরণ

গাইবান্ধা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নির্ধারিত সময়ের আগেই চিকিৎসকরা চলে যাওয়ায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া ওয়ার্ডে কুকুরের অবাধ বিচরণ দেখা গেছে।

১৮ দিন আগে
সিংড়ায় প্রতি শুক্রবার গাইনি বিশেষজ্ঞের বিনামূল্যে চিকিৎসাসেবা
স্বাস্থ্য

সিংড়ায় প্রতি শুক্রবার গাইনি বিশেষজ্ঞের বিনামূল্যে চিকিৎসাসেবা

নাটোরের সিংড়ায় সাধারণ ও অসহায় রোগীদের জন্য প্রতি শুক্রবার গাইনি বিশেষজ্ঞের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কার্যক্রম চালু হয়েছে।

২২ দিন আগে
নওগাঁ সদর হাসপাতালে নতুন কালার আলট্রাসনোগ্রাফি সেবা উদ্বোধন
স্বাস্থ্য

নওগাঁ সদর হাসপাতালে নতুন কালার আলট্রাসনোগ্রাফি সেবা উদ্বোধন

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে রোগীদের আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়ল।

২৪ দিন আগে

আরও সংবাদ

সব খবর
নওগাঁয় অপরাধ শনাক্তে আধুনিক প্রযুক্তির এ আই সিসি ক্যামেরা চালু হলো
প্রযুক্তি

নওগাঁয় অপরাধ শনাক্তে আধুনিক প্রযুক্তির এ আই সিসি ক্যামেরা চালু হলো

নওগাঁয় অপরাধ দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরা চালু করেছে জেলা পুলিশ।

২ ঘণ্টা আগে
মোগরাপাড়া ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজমুক্ত গড়ে তুলব: চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন
আঞ্চলিক

মোগরাপাড়া ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজমুক্ত গড়ে তুলব: চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

মোগরাপাড়া ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন।

৪ ঘণ্টা আগে
স্পেন জাতীয় দল থেকে লরিয়েন্তের অবসর
খেলাধুলা

স্পেন জাতীয় দল থেকে লরিয়েন্তের অবসর

ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তার মাধ্যমে মাত্র ৩১ বছর বয়সে স্পেন জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার লরিয়েন্তে।

৬ ঘণ্টা আগে
শেফিল্ড ইউনাইটেডের জয়ে হামজার দারুণ পারফরম্যান্স
খেলাধুলা

শেফিল্ড ইউনাইটেডের জয়ে হামজার দারুণ পারফরম্যান্স

ব্রামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডের জয়ে মাঝমাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা।

৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জে নৌ পুলিশ এএসআইয়ের অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
অপরাধ

নারায়ণগঞ্জে নৌ পুলিশ এএসআইয়ের অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে সদর নৌ পুলিশ ফাঁড়ির এক এএসআইয়ের অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১০ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে মাদকসেবনের দায়ে তিনজনের দুই মাস করে কারাদণ্ড
অপরাধ

সোনারগাঁয়ে মাদকসেবনের দায়ে তিনজনের দুই মাস করে কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে দুই মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

১১ ঘণ্টা আগে
চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে নাটকীয় মোড়, অভিযোগ প্রত্যাহার জজ মিয়ার
অপরাধ

চিটাগাং স্টিলের বিরুদ্ধে অভিযোগে নাটকীয় মোড়, অভিযোগ প্রত্যাহার জজ মিয়ার

বিএসআরএম রডের ওজন কম পাওয়ার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন মো. জজ মিয়া। তিনি জানান, ভুল বুঝিয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে অভিযোগ করাতে প্রভাবিত করেছিল।

১২ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী  মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ

সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

১৩ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মজিদ গ্রেপ্তার
অপরাধ

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মজিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

১৪ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় দুইজনসহ গ্রেপ্তার ৪
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় দুইজনসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

১৪ ঘণ্টা আগে