স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গে মোট ১,০১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯১৯ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এই সময়ে আরও ৮১৬ জন এই রোগের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১,৭০,৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং শনাক্ত হয়েছেন মোট ২০,০০৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন আরও জানায়, উল্লিখিত সময়ে হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১,৫০,২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৪৪,৪৮৫ জন রোগী।











