জাতীয়
Advertisement
জাতীয়

রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ · আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে
রাশিয়ায় বিস্ফোরণে নিহত গাংনীর আলাল হোসেন রাজুর মরদেহ বাড়িতে পৌঁছেছে

রাশিয়ার আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত মেহেরপুরের গাংনী উপজেলার আলাল হোসেন রাজুর (২৮) মরদেহ দেশে আনা হয়েছে।

বুধবার দুপুরে কফিনবন্দি অবস্থায় তার মরদেহ গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের বাড়িতে পৌঁছায়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা শেষবারের মতো রাজুকে দেখতে তার বাড়িতে ভিড় জমান। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

আলাল হোসেন রাজু হোগলবাড়িয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় প্রায় ১৩ মাস আগে পরিবারের সহায়-সম্বল বিক্রি ও ঋণ করে প্রায় ৮ লাখ টাকা খরচ করে তিনি রাশিয়ায় পাড়ি জমান। সেখানে চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এতে ১৫ জনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। দুর্ঘটনার পর আলাল হোসেন রাজুসহ কয়েকজন শ্রমিক নিখোঁজ ছিলেন। অতিরিক্ত পুড়ে যাওয়া কয়েকটি মরদেহের পরিচয় শনাক্তে জটিলতা সৃষ্টি হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হয়।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, রাশিয়ায় যাওয়ার সময় রাজুর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। দেশ ছাড়ার ১৭ দিন পর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। সন্তানের নাম রাখা হয় সাজিম। বিদেশে বসে সন্তানের জন্মের খবর পেলেও জীবিত অবস্থায় একবারও ছেলেকে কোলে নেওয়ার সুযোগ হয়নি রাজুর। চলতি মাসে দেশে ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল তার।

স্বজনরা জানান, রাজুর ছোট ছেলে সাজিম হৃদরোগে আক্রান্ত এবং পুরোপুরি সুস্থ নয়। ছেলেকে দেখার জন্যই দেশে ফেরার অপেক্ষায় ছিলেন রাজু। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো নিথর মরদেহ হয়ে।

নিহতের বাবা খাইরুল ইসলাম বলেন, ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম পরিবারের অবস্থা ভালো করার আশায়। সে বলেছিল, কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে ফিরবে। এখন সে আর বেঁচে নেই। আমরা ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। মরদেহ দেশে আসায় অন্তত শেষ বিদায় দিতে পারছি।

রাজুর মা ফাহিরন নেছা ছেলের মৃত্যুর শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন। স্বামীকে হারিয়ে রাজুর স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন।

রাজুর বন্ধু মিনারুল ইসলাম বলেন, রাজু অনেক স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিল। সেপ্টেম্বর মাসে দেশে ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটাবে বলে জানিয়েছিল। বিশেষ করে ছেলেকে একবার কোলে নেওয়ার জন্য সে খুব অপেক্ষা করছিল। তার এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজুর পরিবার আর্থিকভাবে স্বচ্ছল ছিল না। পরিবারের ভবিষ্যৎ বদলানোর আশায় ধার-দেনা ও সহায়-সম্বল বিক্রি করে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারটি একদিকে স্বজন হারানোর শোকে কাতর, অন্যদিকে বিদেশে যাওয়ার জন্য করা ঋণ ও খরচের বোঝা নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

চাকরি

আরও
চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকরি স্থায়ীকরণের দাবিতে আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছেন গাজীপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসের অস্থায়ী অফিস সহায়ক আহাম্মদ আলী।

৫ দিন আগে
নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ১৪টি পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৫ দিন আগে
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

৮ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

১৪ দিন আগে

রাজনীতি

আরও
গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ঘণ্টা আগে
সিংড়ায় নির্বাচনী আলোচনার নতুন আয়োজন ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’

সিংড়ায় নির্বাচনী আলোচনার নতুন আয়োজন ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’

নাটোরের সিংড়ায় সম্ভাব্য জনপ্রতিনিধিদের পরিকল্পনা ও মতামত ভোটারদের সামনে তুলে ধরতে শুরু হয়েছে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’।

১ দিন আগে
বাসায় ফিরেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

বাসায় ফিরেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ শেষে নিরাপদে নিজ বাসায় ফিরেছেন বিএনপি নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

৩ দিন আগে
অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

নারায়ণগঞ্জ-৩ আসনের অসুস্থ সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

৫ দিন আগে

আন্তর্জাতিক

আরও
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নিয়েছেন ড. খলিলুর রহমান।

১০ ঘণ্টা আগে
সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা জানিয়েছে বাংলাদেশ। দেশটির সার্বভৌমত্বের প্রতিও অবিচল সমর্থন জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যা: সুড়ঙ্গে ৯ দিন লড়ে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন জলবিদ্যুৎকর্মী

নেপালে আকস্মিক বন্যা: সুড়ঙ্গে ৯ দিন লড়ে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন জলবিদ্যুৎকর্মী

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপের নিচে সুড়ঙ্গে টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন জলবিদ্যুৎকর্মী কবির মহরজন।

১ দিন আগে
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলা, আহত ৭৩

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলা, আহত ৭৩

সৌদি আরবের অভ্যন্তরে হুতি বিদ্রোহীদের তীব্র রকেট ও ড্রোন হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি জোট।

১ দিন আগে

এই বিভাগের আরও খবর

রোহিঙ্গা সংকট সমাধানে দেরি হলে সার্বিক সংকট বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে দেরি হলে সার্বিক সংকট বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধান যত দেরি হবে, সার্বিক সংকট তত বাড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ দিন আগে
ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা
জাতীয়

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

৩ দিন আগে
সোনারগাঁয়ে মাদক ও চুরি মামলায় নারীসহ ৫ জন গ্রেপ্তার
জাতীয়

সোনারগাঁয়ে মাদক ও চুরি মামলায় নারীসহ ৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় দুইজন, আদালতের পরোয়ানাভুক্ত দুইজন এবং চুরি মামলায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ দিন আগে

আরও সংবাদ

সব খবর
গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ঘণ্টা আগে
নওগাঁয় পরকীয়ার টানে টাকা ও স্বর্ণ নিয়ে পালানোর সময় প্রেমিকসহ আটক ২ সন্তানের জননী
অপরাধ

নওগাঁয় পরকীয়ার টানে টাকা ও স্বর্ণ নিয়ে পালানোর সময় প্রেমিকসহ আটক ২ সন্তানের জননী

নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার টানে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় প্রেমিকসহ দুই সন্তানের জননীকে আটক করেছে পুলিশ।

২ ঘণ্টা আগে
ইউএনও অফিসে অভিযোগ জানাতে গিয়ে হেনেস্তা ও ছিনতাইয়ের শিকার থানায় অভিযোগ
অপরাধ

ইউএনও অফিসে অভিযোগ জানাতে গিয়ে হেনেস্তা ও ছিনতাইয়ের শিকার থানায় অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউএনও কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে হেনেস্তা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে অনিক পাহান নামে এক কিশোরের মৃত্যু
দুর্ঘটনা

নওগাঁর মহাদেবপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে অনিক পাহান নামে এক কিশোরের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে।

৫ ঘণ্টা আগে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমঝুপি ইউনিয়নে হতে পারে ত্রিমুখী লড়াই
আঞ্চলিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমঝুপি ইউনিয়নে হতে পারে ত্রিমুখী লড়াই

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের আমঝুপি ইউনিয়নে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। জামায়াত ও বিএনপির একাধিক প্রার্থীর মাঠে তৎপরতার মাঝে স্বতন্ত্র প্রার্থীর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

৮ ঘণ্টা আগে
সিংড়ায় সারের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান, ২৬১ বস্তা জব্দ; দুই ব্যবসায়ীর কারাদণ্ড
অপরাধ

সিংড়ায় সারের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান, ২৬১ বস্তা জব্দ; দুই ব্যবসায়ীর কারাদণ্ড

নাটোরের সিংড়ায় সারের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড ও দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়।

৯ ঘণ্টা আগে