‘চেতনায় নারী বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। গাইবান্ধা জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন: মৌসুমী আক্তার সুইটি — সহ-সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা মহিলা দল ও সভাপতি, সাঘাটা থানা মহিলা দল। লাইলী বেগম — সহ-সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা মহিলা দল।
সুলতানা খন্দকার মনি — সভাপতি, গাইবান্ধা সদর উপজেলা মহিলা দল। মোছাঃ রিতু আলম — সভাপতি, সাদুল্লাপুর উপজেলা মহিলা দল। আফরোজা জাহান মৌ — সাধারণ সম্পাদক, সাদুল্লাপুর উপজেলা মহিলা দল।
রহিমা আকতার — সাংগঠনিক সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা দল।
মেহেরুন্নাহার লিনা — সভাপতি, গাইবান্ধা সদর পৌর মহিলা দল। মোছাঃ কাকলি চৌধুরী — নেত্রী, গোবিন্দগঞ্জ পৌর মহিলা দল।
সচিত্রা সরকার — সদস্য, মহিলা দল। রেখা বেগম — সাবেক সভাপতি, পলাশবাড়ী উপজেলা মহিলা দল। লাইজু বেগম — সভাপতি, বোয়ালী ইউনিয়ন মহিলা দল। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে সংগঠনের সার্বিক তাৎপর্য তুলে ধরেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা। তিনি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।











