সারা দেশের ন্যায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মেহেরপুরের ইউনিয়নগুলোতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সময়ের সাথে সাথে বদলাচ্ছে ভোটের সমীকরণ। জাতীয় রাজনীতির প্রভাব যেমন এসে পড়ে গ্রামবাংলার রাজনীতির মাঠে ঠিক, তেমনি স্থানীয় সরকার নির্বাচনের হিসাবও কখনো কখনো জাতীয় রাজনীতির গতিপথ উল্টে দিতে পারে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের বিভিন্ন ইউনিয়নে মত আমঝুপি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এখনো পর্যন্ত ৩ জন প্রার্থী সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এরা হচ্ছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রয়াত চেয়ারম্যান গোলাম মোস্তফার ছেলে ওমর ফারুক লিটন আরেক সাবেক চেয়ারম্যান মরহুম এনামুল হক কাদা মিয়ার ছেলে সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম এর ছোট ভাই বিএনপি নেতা শফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার নায়েবে আমীর জাব্বারুল ইসলাম গণ সংযোগ লিফলেট বিতরণ ও ফেস্টুন ব্যানার লাগিয়ে ইউনিয়নবাসীকে জানান দিচ্ছে ভোটের লড়াইয়ের।
এদিকে বিএনপির দুই গ্রুপের প্রার্থী যদি শেষ পর্যন্ত থাকে তাহলে জামায়াতের প্রার্থী ভোটের হিসাব নিকাশে একধাপ এগিয়ে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন ত্রিমুখি লড়াইয়ের মাঝে হেভি ওয়েট কোন প্রার্থী যদি স্বতন্ত্র ভোট করে তাহলে ভোটের সমীকরণ উল্টে যেতে পারে। এতে যেমন জামায়াত বিএনপির ভোট তিন ভাগে ভাগ হয়ে যাবে তেমনি যদি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ভোটগুলো কালেকশন করতে পারে তাহলে চেয়ারম্যান হওয়া খুবই সহজ হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক গণ।
তবে এখনো যেহেতু নির্বাচনে সময় অনেক বাকি এর মধ্যে রাজনৈতিক মাঠের গতিপথ পরিবর্তন হতে পারে সে ক্ষেত্রে ভোটের সমীকরণের পরিবর্তন হতে পারে। দৃশ্যমান লড়াইয়ে যে তিনজন প্রার্থী আছেন সকলেই যোগ্য এবং জনসম্পৃক্ত ব্যক্তি এদের মধ্যে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।











