আঞ্চলিক
Advertisement
আঞ্চলিক

পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের, মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ · আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের, মামলা প্রত্যাহারের দাবি

‘স্বৈরাচারের দোসর’ হয়ে এখনো কিছু পুলিশ সদস্য পুরোনো আচরণ থেকে বের হতে পারেনি—এমন অভিযোগ তুলে তাদের ‘মানুষ হওয়ার’ পরামর্শ দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা কলেজ ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। একই সঙ্গে শিক্ষক নেতারা বলেছেন, যেসব পুলিশ সদস্য মিথ্যা মামলায় শিক্ষকদের চোর-ডাকাতের মতো গ্রেপ্তার করে হাতকড়া পরান, তারা যেন নিজেদের সন্তানদের কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করতে না পাঠান। কাজিপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনাটির সঙ্গে জড়িত পুলিশের এক এসআইকে শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।

শিক্ষক নেতারা আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ করে ভিডিও ধারণ করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের ভাষায়, কথিত ‘হলুদ সাংবাদিকতার’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এবং দুই কলেজ শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে রাজপথে এর জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কারিগর। অথচ একজন শিক্ষককে আদালত প্রাঙ্গণ থেকে টেনে-হিঁচড়ে গ্রেপ্তার এবং পরে হাতকড়া পরানোর ঘটনা শিক্ষক সমাজকে অপমানিত করেছে। তারা বলেন, আইন সবার জন্য সমান হলেও কোনো নাগরিককে অমানবিক বা অসম্মানজনকভাবে গ্রেপ্তার করার ঘটনা গ্রহণযোগ্য নয়।

ঘটনার সূত্রপাত গত ২৮ আগস্ট। গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এ/বি.এস.এস পরীক্ষা চলছিল। শিক্ষক সমিতির দেওয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, এ সময় দুই সাংবাদিক নাগরিক টিভি ও গাংনীর চোখের সাংবাদিক রাব্বী আহমেদ ও খবরের কাগজ প্রতিনিধি তারেক ছাত্র পরিচয়ে মুখে মাস্ক পরে ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। তারা পরীক্ষার কক্ষে ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা।

এ সময় কলেজের দুই শিক্ষক—সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) মো. মনিরুজ্জামান বিপ্লব এবং সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো. রফিকুজ্জামানের সঙ্গে ওই সাংবাদিকদের বাকবিতণ্ড হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষকদের দাবি, তারা কোনোভাবেই পরীক্ষায় নকলের পক্ষে নন। পরীক্ষাকেন্দ্রে নকলের কোনো ঘটনা ঘটে থাকলে তারও তদন্ত ও ব্যবস্থা নেওয়া উচিত। তবে সাংবাদিকদের কাছে এ ধরনের তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা উচিত ছিল বলে তারা মনে করেন। অনুমতি ছাড়া পরীক্ষাকক্ষে প্রবেশ ও ভিডিও ধারণের মাধ্যমে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

Advertisement

এ ঘটনার পর গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। স্মারকলিপিতে মামলাটির নম্বর ৪৬ এবং তারিখ ২৮ আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩৭৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে কাজিপুর ডিগ্রি কলেজের ওই দুই শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে বলে শিক্ষক সমিতি জানিয়েছে।

মামলার পর অভিযুক্ত দুই শিক্ষক মেহেরপুর জেলা আদালতে জামিনের জন্য হাজির হন। শিক্ষক নেতাদের অভিযোগ, আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে সমাবেশে দাবি করা হয়।

শিক্ষক নেতারা বলেন, কোনো শিক্ষক অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু একজন শিক্ষককে আদালত প্রাঙ্গণে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা কোনোভাবেই পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্মারকলিপিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—কাজিপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, পরবর্তী পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা, পরীক্ষাকেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট কর্মকর্তা—ইউএনও, ট্যাগ অফিসার ও প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া বহিরাগত সাংবাদিকদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বন্ধে প্রশাসনিক নির্দেশনা জারি এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।

শিক্ষক নেতারা বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি অনিয়মের তথ্য প্রকাশের ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্বশীল ও বিধিসম্মতভাবে কাজ করা প্রয়োজন। কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়—এমন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন তারা।

সমাবেশ থেকে শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বিশেষ করে মামলা প্রত্যাহার ও শিক্ষকদের মর্যাদা রক্ষার বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ না এলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বেদারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, কারিগরি শিক্ষক সমিতির সভাপতি ও গাংনী টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গাংনী উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির

চাকরি

আরও
নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ১৪টি পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১ ঘণ্টা আগে
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

৩ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৯ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৯ দিন আগে

জাতীয়

আরও
নওগাঁয় দুদক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি আসাদুজ্জামান, শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার

নওগাঁয় দুদক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি আসাদুজ্জামান, শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার

নওগাঁয় দুদক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে।

১৮ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুরে কথিত মাদকসম্রাট ডাবলু আটক, ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুরে কথিত মাদকসম্রাট ডাবলু আটক, ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুরে ওয়াসিম ওরফে ডাবলুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২১ ঘণ্টা আগে
গাইবান্ধায় সীমানা বিরোধ নিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় সীমানা বিরোধ নিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুরে বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

২৩ ঘণ্টা আগে

রাজনীতি

আরও
অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

নারায়ণগঞ্জ-৩ আসনের অসুস্থ সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

১৩ ঘণ্টা আগে
উন্নয়নের অঙ্গীকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মাঠে গোলাম আজম

উন্নয়নের অঙ্গীকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে মাঠে গোলাম আজম

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ মডেল ইউনিয়নে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সমাজসেবক গোলাম আজম।

২১ ঘণ্টা আগে
ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের সদরপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৩ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ দিন আগে

এই বিভাগের আরও খবর

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও অগ্নিসংযোগ
আঞ্চলিক

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও অগ্নিসংযোগ

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৬৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও অগ্নিসংযোগ করে ধ্বংস করেছে প্রশাসন।

৭ দিন আগে
গাইবান্ধায় এসপির বাসভবনের গার্ডদের ওয়াশরুমে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ
আঞ্চলিক

গাইবান্ধায় এসপির বাসভবনের গার্ডদের ওয়াশরুমে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবনের গার্ডদের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

৮ দিন আগে
দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী আল আমিন
আঞ্চলিক

দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী আল আমিন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাঙাচোরা সড়ক সংস্কারে নিজস্ব অর্থায়নে এগিয়ে এসেছেন মেম্বার পদপ্রার্থী আল আমিন। এতে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।

১২ দিন আগে
জামদানি শিল্পীদের নিয়ে নকশা ও রং বিন্যাসের কর্মশালা
আঞ্চলিক

জামদানি শিল্পীদের নিয়ে নকশা ও রং বিন্যাসের কর্মশালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির নকশায় বৈচিত্র্য ও রঙের সঠিক বিন্যাস নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৫ জন কারুশিল্পী অংশ নেন।

১২ দিন আগে
খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বন্যা, হাজার পরিবার পানিবন্দি
আঞ্চলিক

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বন্যা, হাজার পরিবার পানিবন্দি

খাগড়াছড়িতে মাত্র তিন ঘণ্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরের হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

১২ দিন আগে

আরও সংবাদ

সব খবর
সিংড়ায় মওলানা আবু বকর শেরকোলী এমপি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষা

সিংড়ায় মওলানা আবু বকর শেরকোলী এমপি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় মওলানা আবু বকর শেরকোলী এমপি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মিনিট আগে
নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর
চাকরি

নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ১৪টি পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১ ঘণ্টা আগে
সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ছাদ ঢালাইয়ের উদ্বোধন, শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন সংযোজন
শিক্ষা

সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ছাদ ঢালাইয়ের উদ্বোধন, শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন সংযোজন

নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

১ ঘণ্টা আগে
গাইবান্ধায় ইয়াবা আসক্ত যুবকের তাণ্ডব: টাকা না পেয়ে বাবা-মাকে মারধর, গাছে বেঁধে রাখল স্থানীয়রা
অপরাধ

গাইবান্ধায় ইয়াবা আসক্ত যুবকের তাণ্ডব: টাকা না পেয়ে বাবা-মাকে মারধর, গাছে বেঁধে রাখল স্থানীয়রা

গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে শাকিল মিয়া নামে এক যুবককে গাছে বেঁধে রেখেছেন স্থানীয়রা।

৩ ঘণ্টা আগে
অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা
রাজনীতি

অসুস্থ আজহারুল ইসলাম মান্নানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা

নারায়ণগঞ্জ-৩ আসনের অসুস্থ সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

১৩ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার
অপরাধ

নওগাঁর ধামইরহাটে হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে মুস্তাকিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে পাঁচ আসামিকে গ্রেফতার ও হত্যার আলামত উদ্ধার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে
সিংড়ায় ব্যবসায়ীর গোডাউনে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল
অপরাধ

সিংড়ায় ব্যবসায়ীর গোডাউনে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল

নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

১৬ ঘণ্টা আগে
নওগাঁ মুক্তির মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সমাজ

নওগাঁ মুক্তির মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে আদিবাসীদের নানা দাবি জানানো হয়।

১৭ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেন থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার
অপরাধ

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেন থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেন থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।