নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সিএসওর সদস্য ও ন্থানীয কর্তৃপক্ষ ও সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক যৌথ সংলাপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
০৯/০৯/ ২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১:ঘটিকার সময় ৯ নাম্বার চেরাগপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের হল রুমে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্প আয়োজিত জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয় রোধে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষিত করা লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত সংলাপে উপস্থিত ছিলেন চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র, প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার বর্মন,অত্র ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপ- সহকারী কৃষি অফিসার ম,জা,ম মিল্লাতে রাব্বানী,ধুনজইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হায়দার,
দৈনিক বাংলা দূত ও বাংলা অধিকারের সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার সাথে ইউনিয়ন সি এস ও এবং গ্রাম পর্যায়ে সি এস ও সদস্যবৃন্দ সঞ্চালনায় ছিলেন ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটিটর মিলিতা মুরমু উক্ত প্রোগ্রামে উন্মুক্ত বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা করা হয়।
চৌমাশিয়া কেন্দ্রীয় কালী মন্দিরের রাস্তা সংস্কার ও ল্যাপট্রিনে সুব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রী শিবনাথ মিশ্র আরও বলেন,রাস্তাঘাট মেরামতও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনা ধুনজইল বাজার ঘাট এর স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ড্রাম ব্যবস্থাপনা করা।
পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে উন্মুক্ত ভাবে আলোচনা,তথ্যপ্রাপ্তির আবেদন ও ফরমেট নিয়ে বিস্তারিত আলোচনা,স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠানো ও সুশিক্ষা গ্রহণে বিষয়ে আলোচনা।











