আঞ্চলিক
Advertisement
আঞ্চলিক

ভোগান্তির আরেক নাম গাংনী উপজেলা নির্বাচন অফিস

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ · আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
ভোগান্তির আরেক নাম গাংনী উপজেলা নির্বাচন অফিস
গাংনী উপজেলা নির্বাচন অফিস, মেহেরপুর।

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় নাগরিকরা। স্বাভাবিক নিয়মে আবেদন করেও নির্ধারিত সময়ে সেবা না পাওয়ায় দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগীদের অভিযোগ, গাংনী উপজেলা নির্বাচন অফিসার নুর উল্লাহ যোগদানের পর থেকে এনআইডি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তি বেড়েছে। নতুন এনআইডির আবেদন, সংশোধনসহ বিভিন্ন কাজে আবেদন করার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক আবেদন এক থেকে দুই মাস বা তারও বেশি সময় ধরে ঝুলে থাকার অভিযোগও করেছেন সেবাপ্রার্থীরা।

অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতাকর্মী আশরাফুল অর্থের বিনিময়ে আবেদন ফাইল প্রস্তুত করা এবং ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার (ফিঙ্গারপ্রিন্ট) তারিখ নির্ধারণ করে দেওয়ার কাজ করছেন। যারা স্বাভাবিক নিয়মে ফাইল জমা দিচ্ছেন তাদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। আশরাফুল ছাড়াও আর্থিক লেনদেনের সঙ্গে অফিসের আরও কয়েকজন কর্মচারী জড়িত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, নিয়ম মেনে আবেদন করার পরও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ায় সাধারণ আবেদনকারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের বারবার নির্বাচন অফিসে যাতায়াত করতে হচ্ছে, ফলে সময় ও অর্থ দুটিই ব্যয় হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রার্থী বলেন, স্বাভাবিক নিয়মে এনআইডির জন্য আবেদন করেছি। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। কয়েকবার নির্বাচন অফিসে এসে খোঁজ নিয়েও কোনো সমাধান পাইনি। এতে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

ভুক্তভোগী আবু সাইদ বলেন, এনআইডি সংক্রান্ত একটি কাজে নির্বাচন অফিসে গিয়ে নির্ধারিত সময়ে সেবা পাইনি। বারবার অফিসে গিয়েছি। দূর থেকে আসা মানুষের জন্য এভাবে একাধিকবার অফিসে আসা খুবই কষ্টকর।

Advertisement

সেবাপ্রার্থী মিলন বলেন, আমরা নিয়ম মেনে আবেদন করে অপেক্ষা করছি। অথচ অফিসে দ্রুত কাজ করিয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার বিষয়ে নানা কথা শুনতে হচ্ছে। বিষয়টি সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

আকাশ আলী নামের একজন বলেন, নির্বাচন অফিসে সাধারণ মানুষ সেবা নিতে আসে। সেখানে হয়রানি বা অযথা দেরি কোনোভাবেই কাম্য নয়। কর্তৃপক্ষের উচিত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা। কেউ অর্থের বিনিময়ে কাজ করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। এক-দুই মাস সময় বেঁধে দিয়ে কেন এনআইডি করতে হবে? স্বাভাবিক যে নিয়ম রয়েছে, সেই নিয়মে পরিচয়পত্রের কার্যক্রম সম্পন্ন করা হলে মানুষের ভোগান্তি কমবে এবং কেউ আর্থিক সুযোগ নেওয়ার সুযোগ পাবে না।

সুমন হোসেন নামের একজন বলেন, এনআইডি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র। এটি পেতে যদি দুই মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়, তাহলে মানুষের বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হয়। আমরা দ্রুত ও হয়রানিমুক্ত সেবা চাই।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা, সেখানে কোনো কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে কাজ করে দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। তারা এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, একজন পরিচ্ছন্নতাকর্মী ফাইল প্রস্তুত করা, ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার তারিখ নির্ধারণের মতো কাজ করতে পারেন কি না এবং এসব কাজে তার কোনো দায়িত্ব রয়েছে কি না জানতে গাংনী উপজেলা নির্বাচন অফিসার নুর উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে অফিসে এসে সাক্ষাতে কথা বলার জন্য বলেন।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাবিদ হোসেন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।

চাকরি

আরও
চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকরি স্থায়ীকরণের দাবিতে আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছেন গাজীপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসের অস্থায়ী অফিস সহায়ক আহাম্মদ আলী।

৬ দিন আগে
নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ১৪টি পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬ দিন আগে
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

৯ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

১৫ দিন আগে

জাতীয়

আরও
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বেহাল দশা, বাড়ছে জনদুর্ভোগ

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বেহাল দশা, বাড়ছে জনদুর্ভোগ

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশের অব্যবস্থাপনা, জরুরি বিভাগে চিকিৎসকের অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের সংকট, প্রসূতি সেবা ব্যাহত হওয়া এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়ছেন উপজেলার সাধারণ মানুষ।

১৭ ঘণ্টা আগে
রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে

রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে

রাশিয়ার আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত মেহেরপুরের গাংনীর আলাল হোসেন রাজুর মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে পৌঁছেছে।

১৯ ঘণ্টা আগে
ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে এবং উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনী প্রচারে পোস্টার না রাখার প্রস্তাব করা হয়েছে।

৩ দিন আগে
নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এমপি মো. নাজমুল হুদা

নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এমপি মো. নাজমুল হুদা

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

৩ দিন আগে

রাজনীতি

আরও
নতুন দায়িত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান

নতুন দায়িত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

৪ ঘণ্টা আগে
গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ঘণ্টা আগে
সিংড়ায় নির্বাচনী আলোচনার নতুন আয়োজন ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’

সিংড়ায় নির্বাচনী আলোচনার নতুন আয়োজন ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’

নাটোরের সিংড়ায় সম্ভাব্য জনপ্রতিনিধিদের পরিকল্পনা ও মতামত ভোটারদের সামনে তুলে ধরতে শুরু হয়েছে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’।

১ দিন আগে
বাসায় ফিরেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

বাসায় ফিরেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ শেষে নিরাপদে নিজ বাসায় ফিরেছেন বিএনপি নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

৪ দিন আগে

এই বিভাগের আরও খবর

সিংড়ায় উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
আঞ্চলিক

সিংড়ায় উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নাটোরের সিংড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন স্থানীয়রা।

৬ দিন আগে
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা আতাউর রহমানের দোয়া
আঞ্চলিক

এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা আতাউর রহমানের দোয়া

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় সোনারগাঁয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ দিন আগে
এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা মাসুম রানার দোয়া
আঞ্চলিক

এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা মাসুম রানার দোয়া

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৬ দিন আগে
পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের, মামলা প্রত্যাহারের দাবি
আঞ্চলিক

পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের, মামলা প্রত্যাহারের দাবি

মেহেরপুরের গাংনীতে কাজিপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতারা।

৬ দিন আগে
সোনারগাঁয়ে উন্নয়ন ও জনসেবায় নতুন গতি, আলোচনায় আব্দুল্লাহ আল মামুন
আঞ্চলিক

সোনারগাঁয়ে উন্নয়ন ও জনসেবায় নতুন গতি, আলোচনায় আব্দুল্লাহ আল মামুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি এনেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।

১০ দিন আগে

আরও সংবাদ

সব খবর
নওগাঁর পত্নীতলা পৌর শহরে মাসব্যাপী বাণিজ্যমেলায় লটারির নামে প্রায় কোটি টাকা নিয়ে উধাও
অপরাধ

নওগাঁর পত্নীতলা পৌর শহরে মাসব্যাপী বাণিজ্যমেলায় লটারির নামে প্রায় কোটি টাকা নিয়ে উধাও

নওগাঁর পত্নীতলায় বাণিজ্যমেলায় লটারির নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে আয়োজকরা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মঞ্চ ও দোকানপাটে ভাঙচুর চালিয়েছে।

৪১ মিনিট আগে
নওগাঁ সদর পুলিশের বিশেষ অভিযানে হানিট্র্যাপ চক্রের মহিলা সদস্য সহ ৪ প্রতারক গ্রেফতার
অপরাধ

নওগাঁ সদর পুলিশের বিশেষ অভিযানে হানিট্র্যাপ চক্রের মহিলা সদস্য সহ ৪ প্রতারক গ্রেফতার

নওগাঁয় স্কুল শিক্ষককে ফাঁদে ফেলে টাকা ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

৪৮ মিনিট আগে
নতুন দায়িত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান
রাজনীতি

নতুন দায়িত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

৪ ঘণ্টা আগে
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বেহাল দশা, বাড়ছে জনদুর্ভোগ
জাতীয়

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বেহাল দশা, বাড়ছে জনদুর্ভোগ

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশের অব্যবস্থাপনা, জরুরি বিভাগে চিকিৎসকের অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের সংকট, প্রসূতি সেবা ব্যাহত হওয়া এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়ছেন উপজেলার সাধারণ মানুষ।

১৭ ঘণ্টা আগে
রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে
জাতীয়

রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে

রাশিয়ার আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত মেহেরপুরের গাংনীর আলাল হোসেন রাজুর মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে পৌঁছেছে।

১৯ ঘণ্টা আগে
গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ঘণ্টা আগে
নওগাঁয় পরকীয়ার টানে টাকা ও স্বর্ণ নিয়ে পালানোর সময় প্রেমিকসহ আটক ২ সন্তানের জননী
অপরাধ

নওগাঁয় পরকীয়ার টানে টাকা ও স্বর্ণ নিয়ে পালানোর সময় প্রেমিকসহ আটক ২ সন্তানের জননী

নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার টানে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় প্রেমিকসহ দুই সন্তানের জননীকে আটক করেছে পুলিশ।

২১ ঘণ্টা আগে
ইউএনও অফিসে অভিযোগ জানাতে গিয়ে হেনেস্তা ও ছিনতাইয়ের শিকার থানায় অভিযোগ
অপরাধ

ইউএনও অফিসে অভিযোগ জানাতে গিয়ে হেনেস্তা ও ছিনতাইয়ের শিকার থানায় অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউএনও কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে হেনেস্তা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

১ দিন আগে
নওগাঁর মহাদেবপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে অনিক পাহান নামে এক কিশোরের মৃত্যু
দুর্ঘটনা

নওগাঁর মহাদেবপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে অনিক পাহান নামে এক কিশোরের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে।

১ দিন আগে