নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদক সংক্রান্ত মামলায় ৯ জন, ডাকাতি মামলায় ১ জন এবং জুয়া আইনে ৯ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।
মাদক মামলায় গ্রেপ্তার ৯ জন
মাদক সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব সমাদ্দার (৩৮), কাউসার মোল্লা (২৩), রাশেদ (২২), সাহারুল ইসলাম (২৮), শাওন (২০), মোঃ শফিকুল ইসলাম (৪৯), মোঃ সুমন ইসলাম (২৩), মোফাজ্জল (৩৮) ও তরিকুল ইসলাম (৫৫)।
জুয়া আইনে গ্রেপ্তার ৯ জন
জুয়া আইনে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমিরুল ইসলাম (৪৭), মোঃ সোহেল (৪৫), মোঃ শাহানুর (৩২), নুরুজ্জামান (৫০), মোঃ শাকিল (২৫), খোরশেদ আলী (৩৫), আতিকুর (৩০), আজাদুল ইসলাম (৩০) ও মোঃ আতোয়ার ইসলাম (২৭)।
গ্রেপ্তারদের অধিকাংশের স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলা হলেও তারা বর্তমানে সোনারগাঁয়ের কাঁচপুর পুরাতন বাজার ও আশপাশের এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডাকাতি মামলায় গ্রেপ্তার ১
এদিকে ডাকাতি মামলার ঘটনায় মামুন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনারগাঁয়ের ঝাউচর এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।











