জাতীয়
Advertisement
জাতীয়

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

এস এম মিঠু | ৭১ ভিউ
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ · আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন
সোনারগাঁয়ে ঈদগাহের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে ঐতিহ্যবাহী আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি অবৈধ দখল, লিজ ও নানা ধরনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। ঈদগাহের জমি ভূমিদস্যু, দালাল ও প্রভাবশালী মহলের আগ্রাসন থেকে রক্ষা এবং সরকারি উদ্যোগে স্থায়ী বন্দোবস্তের দাবিতে এ কর্মসূচিতে ১২ গ্রামের শত শত মানুষ অংশ নেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী ও নগরপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যুগের পর যুগ ধরে ওই স্থানে এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। এটি স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। কিন্তু একটি প্রভাবশালী মহল ঈদগাহের জমি দখল ও অন্যের নামে লিজ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

ঈদগাহ কমিটির সহ-সভাপতি মোতালেব প্রধান বলেন, “অতীতে জায়গাটি সাত্তার সাহেব ভোগ করতেন। তাকে বলার পর তিনি আর লিজ নেননি। জায়গাটি নিচু ও গর্ত থাকায় এলাকার মানুষ সম্মিলিতভাবে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বালু ভরাট করেছেন। পরবর্তীতে কিছু খালি জায়গা দেখে বাইরের একটি চক্র তা লিজ নেওয়ার জন্য আবেদন করে। অথচ এখানে ইতোমধ্যে ১২টি গ্রামের মানুষ দুই ঈদের নামাজ আদায় করেছেন।”

Advertisement

তিনি আরও বলেন, বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে জানানো হলে তিনি ঈদগাহ করার অনুমতি দেন এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে বলেন। পরে ভূমি অফিসের কানুনগো ও নায়েব ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জনগণের স্বার্থে এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হোসেন বলেন, “কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, ১২টি গ্রামের সাধারণ মানুষের স্বার্থেই আমরা এই জমি চাই। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দা আউলাদ মিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “১০-১২টি সমাজের মানুষ যাতে নির্বিঘ্নে এই স্থানে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য স্থায়ী সমাধান প্রয়োজন।”

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঈদগাহ কমিটির সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহ-সভাপতি গাজী শামসু, কোষাধ্যক্ষ সাইফুল, নূরে ইয়াসিন নোবেল, আউলাদ হোসেন, আক্তার মোল্লা, মালেক, গাজী, খাইরুল, কাশেম আলী, লেয়াকত আলী ও মাওলানা হাফেজ উসমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে এলাকাবাসী আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে লিজ কিংবা বরাদ্দ দেওয়ার উদ্যোগ বন্ধ করে জমিটি ঈদগাহের নামে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

চাকরি

আরও
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৬ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬ দিন আগে
৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

৬ দিন আগে

রাজনীতি

আরও
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক

আরও
ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল ও তেলজাত পণ্য আমদানির অভিযোগে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

৬ দিন আগে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐক্য, আনন্দ ও মানবিকতার বার্তা দেন তিনি।

৬ দিন আগে
ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় যুদ্ধের অবসান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে

এই বিভাগের আরও খবর

চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার
জাতীয়

চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে মহানবী (সঃ)-এর আদর্শ অনুসরণ করে মানবসেবা ও সহনশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

৭ দিন আগে
খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
জাতীয়

খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন—এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি, সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ দিন আগে
নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ আটক ১
জাতীয়

নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ আটক ১

নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

৭ দিন আগে
তালাশ টিমের প্রতিবেদনের প্রতিবাদে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন
জাতীয়

তালাশ টিমের প্রতিবেদনের প্রতিবাদে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন

তালাশ টিমের সম্প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।

৭ দিন আগে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।

১৪ দিন আগে

আরও সংবাদ

সব খবর
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

৫ ঘণ্টা আগে
নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
অপরাধ

নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ

নওগাঁর মান্দায় আদালতের রায় পাওয়া জমিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উসকে দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৭ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান
রাজনীতি

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
অপরাধ

সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৮ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে
সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

৯ ঘণ্টা আগে
জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩
অপরাধ

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধি দিতে গিয়ে হামলায় তিনজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত মরদেহ সমাধি দেওয়া হয়।

১০ ঘণ্টা আগে