জাতীয়
Advertisement
জাতীয়

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এস এম মিঠু | ৯৩ ভিউ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ · আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট হাইওয়ে মনিটরিং সেন্টার থেকে আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাইওয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় স্থাপিত ১ হাজার ৪২৭টি এআই ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত মহাসড়কের উভয় পাশে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বুলেট ক্যামেরা, পিটিজেড ডোম ক্যামেরা, লং ভিশন ক্যামেরা ও এআই চেকপয়েন্ট ক্যামেরা। ক্যামেরা স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছে ৪৯০টি পোল।

নতুন এই ব্যবস্থায় কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করবে। পরে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগও থাকবে।

হাইওয়ে পুলিশ বলছে, স্বয়ংক্রিয় এই ব্যবস্থার ফলে ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশের সঙ্গে চালক বা গাড়ির মালিকের সরাসরি যোগাযোগ কমে আসবে। এতে আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির সুযোগও কমবে। একই সঙ্গে জরিমানার অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দেওয়ার সুযোগ তৈরি হবে。

Advertisement

প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে একটি ডেটা সেন্টার এবং পাঁচটি মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। মনিটরিং সেন্টারগুলো রয়েছে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, কাঁচপুর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়, দাউদকান্দি হাইওয়ে থানা ও বারআউলিয়া হাইওয়ে থানায়। এসব কেন্দ্রের মাধ্যমে মহাসড়কের ক্যামেরাগুলো থেকে পাওয়া তথ্য পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৮ সালের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটি গত বছরের ৩০ জুন শেষ হয়। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২৪৪ কোটি ২১ লাখ ২১ হাজার টাকা। পরবর্তীতে চূড়ান্তভাবে ১৪২ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি লিমিটেডকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।

হাইওয়ে পুলিশের দাবি, এআইনির্ভর অটো ফাইন সিস্টেম মহাসড়কে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়ানো, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই ক্যামেরার মাধ্যমে গাড়ির নম্বর শনাক্ত করে আইন লঙ্ঘনের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, উপমহাদেশে এ ধরনের স্বয়ংক্রিয় প্রসিকিউশন ব্যবস্থা প্রথমবারের মতো চালু হয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের দ্রুত শনাক্ত ও জরিমানার আওতায় আনার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাকরি

আরও
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৬ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬ দিন আগে
৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

৬ দিন আগে

রাজনীতি

আরও
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক

আরও
ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল ও তেলজাত পণ্য আমদানির অভিযোগে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

৬ দিন আগে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐক্য, আনন্দ ও মানবিকতার বার্তা দেন তিনি।

৬ দিন আগে
ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় যুদ্ধের অবসান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে

এই বিভাগের আরও খবর

চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার
জাতীয়

চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে মহানবী (সঃ)-এর আদর্শ অনুসরণ করে মানবসেবা ও সহনশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

৭ দিন আগে
খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
জাতীয়

খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন—এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি, সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ দিন আগে
নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ আটক ১
জাতীয়

নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ আটক ১

নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

৭ দিন আগে
তালাশ টিমের প্রতিবেদনের প্রতিবাদে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন
জাতীয়

তালাশ টিমের প্রতিবেদনের প্রতিবাদে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন

তালাশ টিমের সম্প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।

৭ দিন আগে
জনতার কাউন্সিলর হিসেবে বিভিন্ন সেবামূলক কাজের জন্য পাচ্ছেন সম্মাননা
জাতীয়

জনতার কাউন্সিলর হিসেবে বিভিন্ন সেবামূলক কাজের জন্য পাচ্ছেন সম্মাননা

বিভিন্ন সেবামূলক কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সৈয়দ আহমেদকে সম্মাননা দিচ্ছে মানবতার দেওয়াল ফাউন্ডেশন।

১৬ দিন আগে

আরও সংবাদ

সব খবর
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

৫ ঘণ্টা আগে
নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
অপরাধ

নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ

নওগাঁর মান্দায় আদালতের রায় পাওয়া জমিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উসকে দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৭ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান
রাজনীতি

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
অপরাধ

সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৮ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে
সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

৯ ঘণ্টা আগে
জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩
অপরাধ

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধি দিতে গিয়ে হামলায় তিনজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত মরদেহ সমাধি দেওয়া হয়।

১০ ঘণ্টা আগে