জাতীয়
Advertisement
জাতীয়

চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ · আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার
চট্টগ্রামে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে দয়া, ক্ষমা, সত্য, ন্যায়, সহনশীলতা ও মানবসেবার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি (সুফিজ)-এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী।

তিনি বলেন, “নবীপ্রেম শুধু আবেগের বিষয় নয়; এটি একটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব।” মহানবী (দ.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, মানবিকতা, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব।

সোমবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি (সুফিজ) ও পিএসপি ফ্যামিলির যৌথ আয়োজনে ‘দ্য লাভ অব প্রফেট মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ, সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ, সামাজিক বিভাজন, বৈষম্য ও পারস্পরিক অবিশ্বাসসহ নানা সংকটে আক্রান্ত। এসব সংকট মোকাবিলায় ঘৃণার পরিবর্তে সংলাপ, অন্যায়ের পরিবর্তে ন্যায়বিচার এবং বিভেদের পরিবর্তে মানবিক ঐক্য প্রতিষ্ঠা জরুরি।

তিনি তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। মহানবী (সঃ)-এর জীবন ও চরিত্র নতুন প্রজন্মের সামনে আদর্শ হিসেবে তুলে ধরতে পারলে সহনশীল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তোলার পথ সুগম হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মহানবী (সঃ)-এর আদর্শকে কেবল ধর্মীয় আলোচনা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। তাঁর শিক্ষা অনুসরণ করে মানুষের মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহমর্মিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল একাডেমি অব মডারেট স্কলারসের আহ্বায়ক শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান।

Advertisement

বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তুরস্কের শেখ প্রফেসর ড. মোহাম্মদ এলহুসেইনী; মরক্কোর শেখ প্রফেসর ড. লাখদার দেরফুফি ও শায়খ সিদিআলী মা আলায়নিন; কানাডার শেখ ফয়সাল হামিদ আব্দুর রাজ্জাক; শ্রীলঙ্কার শেখ মোহাম্মদ রেজা বিন আব্দুল লতিফ আল মাগদুমী; জর্ডানের শেখ সাফওয়ান (মোহাম্মদ রিদা) আলী ওদেইবাত; সৌদি আরবের শেখ আল রাশেদ আব্দুল্লাহ হাম্মাদা; সোমালিয়ার শেখ প্রফেসর ড. মোহাম্মদ ওমর সৈয়দ; অস্ট্রেলিয়ার শেখ ডক্টর আব্দুল নাসের শামসিন; মিশরের শেখ প্রফেসর ড. ইউসরি রোশদি এল সাইয়্যিদ জাবর আল হাসানী; লেবাননের শেখ রিয়াদ হাসান বাজু; ব্রাজিলের শায়খ মোহাম্মদ আল মাগারবি; পাকিস্তানের শায়খ প্রফেসর ড. মোহাম্মদ জাফর ইকবাল জালালী এবং ভারতের শায়খ নাবিল আখতার নওয়াজী প্রমুখ।

সেমিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরীসহ দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা মহানবী (সঃ)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি, সহনশীলতা ও বিশ্বসম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সঃ)-এর আদর্শ ব্যক্তি থেকে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ন্যায়, মানবিকতা, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠায় কার্যকর দিকনির্দেশনা দিতে পারে।

বক্তারা আরও বলেন, নবীপ্রেমকে কেবল আনুষ্ঠানিক আলোচনা, মাহফিল বা আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি ও সামাজিক জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মহানবী (সঃ)-এর শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের দর্শন আন্তর্জাতিক পরিসরে আরও ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন।

সেমিনারে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও সুফি সাধক, দেশ-বিদেশের ওলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও অরাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিভিন্ন দেশের ইসলামিক স্কলার, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি আন্তর্জাতিক পরিসরে নবীপ্রেম, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনমঞ্চে পরিণত হয়।

আয়োজকদের মতে, ভিন্ন দেশের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতৃত্বের এমন মিলন পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মহানবী (সঃ)-এর শান্তি, মানবিকতা ও সম্প্রীতির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাকরি

আরও
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৬ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬ দিন আগে
৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

৬ দিন আগে

রাজনীতি

আরও
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

১ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক

আরও
ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল আমদানিতে ভারতের কয়েকটি সংস্থায় মার্কিন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল ও তেলজাত পণ্য আমদানির অভিযোগে ভারতের কয়েকটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

৬ দিন আগে
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐক্য, আনন্দ ও মানবিকতার বার্তা দেন তিনি।

৬ দিন আগে
ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে হামলা, বাড়ছে উদ্বেগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় যুদ্ধের অবসান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

২২ দিন আগে

এই বিভাগের আরও খবর

খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
জাতীয়

খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন—এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী র‍্যালি, সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ দিন আগে
নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ আটক ১
জাতীয়

নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ আটক ১

নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

৭ দিন আগে
তালাশ টিমের প্রতিবেদনের প্রতিবাদে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন
জাতীয়

তালাশ টিমের প্রতিবেদনের প্রতিবাদে ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন

তালাশ টিমের সম্প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।

৭ দিন আগে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।

১৪ দিন আগে
জনতার কাউন্সিলর হিসেবে বিভিন্ন সেবামূলক কাজের জন্য পাচ্ছেন সম্মাননা
জাতীয়

জনতার কাউন্সিলর হিসেবে বিভিন্ন সেবামূলক কাজের জন্য পাচ্ছেন সম্মাননা

বিভিন্ন সেবামূলক কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সৈয়দ আহমেদকে সম্মাননা দিচ্ছে মানবতার দেওয়াল ফাউন্ডেশন।

১৬ দিন আগে

আরও সংবাদ

সব খবর
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

১ ঘণ্টা আগে
নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

৫ ঘণ্টা আগে
নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
অপরাধ

নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ

নওগাঁর মান্দায় আদালতের রায় পাওয়া জমিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উসকে দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৬ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান
রাজনীতি

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
অপরাধ

সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৮ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে
সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

৯ ঘণ্টা আগে
জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩
অপরাধ

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধি দিতে গিয়ে হামলায় তিনজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত মরদেহ সমাধি দেওয়া হয়।

১০ ঘণ্টা আগে