সিংড়ায় এতিমখানা ও সমাজকল্যাণ প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চেক বিতরণ
নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সিংড়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি অনুদানের আওতায় দুস্থ, অসহায়, এতিম ও প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির উপকারভোগীদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি অনুদানের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকল্যাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী (বাবুল), সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ভিপি শামীম, সাইদুর রহমান সাধু, রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মালেক, পৌর যুবদলের আহ্বায়ক নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি, সদস্যসচিব ডাবলু এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











