বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন (৪৮)। তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের ভাগশিমলা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজার এলাকা থেকে কুমিড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তার করে। পরে তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, রুহুল আমিন নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি। ওই মামলায় গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাম মোহাম্মদ বলেন, নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির আইনগত কার্যক্রম চলমান রয়েছে।











