অপরাধ
Advertisement
অপরাধ

সোনারগাঁয়ে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে লুট

এস এম মিঠু | ১ ভিউ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ · আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ
সোনারগাঁয়ে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে লুট
সোনারগাঁয়ে বাজারে ডাকাতি ও লুটপাটের পর ক্ষতিগ্রস্ত দোকান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে সংঘবদ্ধ ডাকাতদল বাজারের নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল অলিপুরা বাজারে প্রবেশ করে। প্রথমে তারা বাজারের নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে জিম্মি করে রাখে।

এরপর ডাকাতদল বাজারের কয়েকটি দোকানের তালা ও নিরাপত্তাব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ক্যাশবাক্স ও আলমারি তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিকসসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ইমাম স্বর্ণ শিল্পালয়, কাকন স্বর্ণ শিল্পালয়, জজ মিয়া স্টোর, শামীম ইলেকট্রনিক্স ও ইসলাম ফার্মেসি। ব্যবসায়ীদের দাবি, এসব প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামালের মূল্য কয়েক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

Advertisement

ভোরে স্থানীয় লোকজন বাজারে এসে নিরাপত্তাকর্মীদের বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করা হয়। ডাকাতির খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা বলেন, গুরুত্বপূর্ণ এই বাজারে এ ধরনের ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে বাজারে রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত পুলিশি টহল বাড়ানোরও দাবি জানান স্থানীয়রা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে সংঘবদ্ধ ডাকাতদলকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

চাকরি

আরও
চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলেন আহামদ আলী

চাকরি স্থায়ীকরণের দাবিতে আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছেন গাজীপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসের অস্থায়ী অফিস সহায়ক আহাম্মদ আলী।

১০ দিন আগে
নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ৬৯ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

নাটোরে আল আকসা হাসপাতালে ১৪টি পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১০ দিন আগে
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১৪ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

১৯ দিন আগে

জাতীয়

আরও
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বেহাল দশা, বাড়ছে জনদুর্ভোগ

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বেহাল দশা, বাড়ছে জনদুর্ভোগ

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশের অব্যবস্থাপনা, জরুরি বিভাগে চিকিৎসকের অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের সংকট, প্রসূতি সেবা ব্যাহত হওয়া এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়ছেন উপজেলার সাধারণ মানুষ।

৫ দিন আগে
রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে

রাশিয়ায় বিস্ফোরণে গাংনীর মৃত রাজুর মরদেহ বাড়ি পৌঁছেছে

রাশিয়ার আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত মেহেরপুরের গাংনীর আলাল হোসেন রাজুর মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে পৌঁছেছে।

৫ দিন আগে
ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে, ভোট হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে এবং উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনী প্রচারে পোস্টার না রাখার প্রস্তাব করা হয়েছে।

৭ দিন আগে
নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এমপি মো. নাজমুল হুদা

নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এমপি মো. নাজমুল হুদা

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

৭ দিন আগে

রাজনীতি

আরও
নোংরা রাজনীতি নয়, মানুষের খাদেম হতে চান মাসুম রানা

নোংরা রাজনীতি নয়, মানুষের খাদেম হতে চান মাসুম রানা

নোংরা রাজনীতি ও ব্যক্তিগত আক্রমণ পরিহার করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা।

১ দিন আগে
চামারীতে নবীন-প্রবীণের রাজনৈতিক ঐক্য, চেয়ারম্যান পদে ৪ জনের প্রার্থিতা ঘোষণা

চামারীতে নবীন-প্রবীণের রাজনৈতিক ঐক্য, চেয়ারম্যান পদে ৪ জনের প্রার্থিতা ঘোষণা

নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নে নবীন-প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে 'নবীন-প্রবীণ ঐক্য পরিষদ-২০২৬' আত্মপ্রকাশ করেছে। পরিষদ থেকে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ঘোষণা করা হয়েছে।

২ দিন আগে
নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিএনপির মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিএনপির মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৪ দিন আগে
নতুন দায়িত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান

নতুন দায়িত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

৪ দিন আগে

এই বিভাগের আরও খবর

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২৪ জন গ্রেপ্তার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার
অপরাধ

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২৪ জন গ্রেপ্তার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় তিনজন ও মাদকসেবনের অভিযোগে ১৪ জন রয়েছেন।

১ দিন আগে
সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা,কুপিয়ে জখম ও স্বর্ণালংকার লুট
অপরাধ

সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা,কুপিয়ে জখম ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশে পাঠানোর টাকা ফেরত চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

২ দিন আগে

আরও সংবাদ

সব খবর
সিংড়ায় অবৈধ স্রোতিজালের বিরুদ্ধে অভিযান, সরানো হলো তিন কাঠামো
পরিবেশ

সিংড়ায় অবৈধ স্রোতিজালের বিরুদ্ধে অভিযান, সরানো হলো তিন কাঠামো

নাটোরের সিংড়ায় জলাশয়ের পানিপ্রবাহ ও মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

১২ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আঞ্চলিক

ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাঙ্গায় চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থান চান্দ্রায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

১২ ঘণ্টা আগে
নোংরা রাজনীতি নয়, মানুষের খাদেম হতে চান মাসুম রানা
রাজনীতি

নোংরা রাজনীতি নয়, মানুষের খাদেম হতে চান মাসুম রানা

নোংরা রাজনীতি ও ব্যক্তিগত আক্রমণ পরিহার করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা।

১ দিন আগে
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে বাসের ধাক্কা : এশিয়ান টিভির সাংবাদিক নিহত
দুর্ঘটনা

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে বাসের ধাক্কা : এশিয়ান টিভির সাংবাদিক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক কাজী আশরাফ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

১ দিন আগে
ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্বাস্থ্য

ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে
চামারীতে নবীন-প্রবীণের রাজনৈতিক ঐক্য, চেয়ারম্যান পদে ৪ জনের প্রার্থিতা ঘোষণা
রাজনীতি

চামারীতে নবীন-প্রবীণের রাজনৈতিক ঐক্য, চেয়ারম্যান পদে ৪ জনের প্রার্থিতা ঘোষণা

নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নে নবীন-প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে 'নবীন-প্রবীণ ঐক্য পরিষদ-২০২৬' আত্মপ্রকাশ করেছে। পরিষদ থেকে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ঘোষণা করা হয়েছে।

২ দিন আগে
ভোটের রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, অসুস্থ সুমনের পাশে চেয়ারম্যান মামুন
আঞ্চলিক

ভোটের রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, অসুস্থ সুমনের পাশে চেয়ারম্যান মামুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসুস্থ মো. সুমনের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক হাজী আব্দুল্লাহ আল মামুন।

২ দিন আগে
দেশে হাম ও এর উপসর্গে ১ হাজার ১৯ জনের মৃত্যু
স্বাস্থ্য

দেশে হাম ও এর উপসর্গে ১ হাজার ১৯ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে
সোনারগাঁও ইউনিভার্সাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
শিক্ষা

সোনারগাঁও ইউনিভার্সাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁও ইউনিভার্সাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে