মনিরুজ্জামান খান, গাইবান্ধা:
গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা ইউনিটের উদ্যোগে ‘জুলাই ৩৬’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাদ জোহর জেলা বার ভবন মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গাইবান্ধা জেলা ইউনিটের আহ্বায়ক এবং জেলা ও দায়রা আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, জিপি রফিকুল ইসলাম বুলু, শরিফুজ্জামান বাবলু ও শাহরিয়ার হোসেন।
এ সময় বক্তারা ‘জুলাই ৩৬’-এর তাৎপর্য ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবী সমাজের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন। শেষে তাদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।











