নাটোরের হরিশপুর গ্রিড থেকে সীমিত লোড বরাদ্দ পাওয়ায় বাগাতিপাড়া এলাকায় সাময়িকভাবে লোডশেডিং করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবার লোডশেডিংয়ের সময়কাল প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগাতিপাড়া জোনাল অফিসের এজিএম এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল গ্রাহককে ধৈর্য ধারণ এবং সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।











