নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় ১০টার দিকে সোনারগাঁ থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার সোনাময়ী সেতুর ওপর থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার বাসিন্দা বাহাউদ্দিনের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাদক ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











