ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ১ জন, চোরাচালান মামলার ২ জন ও মোবাইল কোর্ট মামলার ৩ জনসহ ৬ আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ননজিআর-১৫/১৬ এর আসামি টমটম চোর মুরসালিন (১৯)-কে গ্রেফতার করা হয়। উপজেলার চরমহল্লা এলাকায় জনতা তাকে আটকের পর পুলিশ গ্রেফতার করেছে। সে গাবুরগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ছাতক থানার মামলা নং-২৫ (৮)২০২৬, ধারা-THE SPECIAL POWER ACT 1974, 25-B (1) (b) (2)/25-D এর আসামি নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ মজিদ (৩৫) ও একই গ্রামের মোঃ আলা উদ্দিনের ছেলে মোঃ জুবায়ের (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। এসআই জাহাঙ্গীর আলম, এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ আসামিদের মাধবপুর পাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেন। তাদের ব্যবহৃত সিএনজি গাড়ির ভিতর থেকে ১৭০ প্যাকেট ভারতীয় ফুচকা, যাহার পরিমাণ ১৭০ কেজি এবং মূল্য অনুমান ৩৯,১০০ টাকা উদ্ধার করেন। রেজিস্ট্রেশন বিহীন সিএনজি গাড়িটিও জব্দ করা হয়েছে, যাহার মূল্য অনুমান ২,৫০,০০০ (দুই লক্ষ ৫০ হাজার) টাকা।
এদিকে মোবাইল কোর্ট মামলা (নং-৭৬/২০২৬)-এর আসামি পূর্ব নোয়ারাই গ্রামের রমজান আলীর ছেলে জনি আহমেদ (২৬), নোয়ারাই গ্রামের আব্দুল খালিকের ছেলে মোঃ মহি উদ্দিন (৩৭) এবং হেলাল উদ্দিনের ছেলে জিয়াউল হক (৩৫)-কে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটক ৬ আসামিকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।











