নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সোনারগাঁ থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক মামলায় ১ জন, মাদক সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মামলায় ৮ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











