গতকাল গভীর রাতে বনানী ২৭ নম্বর রোডের ৪৩ নম্বর হাউজের মেইন লাইন থেকে মিটারের সঙ্গে থাকা ক্যাবল কে বা কারা কেটে নিয়ে গেছে।
স্থানীয়ভাবে জানা গেছে, আরও বেশ কয়েকটি হাউজের ক্যাবল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ অবস্থায় বেশ কয়েকটি হাউজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাউজগুলোতে বসবাসকারীরা।
এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে, এ ধরনের আবাসিক এলাকা থেকে যদি এভাবে বিদ্যুতের ক্যাবল চুরি হয়, তাহলে অন্যান্য এলাকাতেও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।
এলাকার বাসিন্দারা জানান, দ্রুত তদন্ত করে চোর চক্রকে আটক করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।











