উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:
নওগাঁর অচেনা গ্রামে ডুবে থাকা অসিত দাস পত্রিকা বিলি করছেন। ঢাকা থেকে ৩০০ কিলোমিটার পথ নওগাঁর মহাদেবপুর। রাজশাহী শহর থেকে নওগাঁর মহাদেবপুরের দূরত্ব ৮৫ কিলোমিটার। ১৯৯১ সাল থেকে অসিত দাসের সাংবাদিকতা শুরু।
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদে নওগাঁর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন। ঢাকা বিভাগের কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক হোমনা পত্রিকায় যোগদান করেন ১৯৯৭ সালে।
গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গাজীপুর বার্তায় যোগদান করেন। পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনায় সাংবাদিকতায় যোগ দেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত বার্তায় দীর্ঘ ৯ বছর সাংবাদিকতা করেন। নওগাঁর মহাদেবপুর থেকে প্রকাশিত অসিত দাসের সম্পাদিত কাগজ বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রকাশিত বাংলাদেশ পোস্ট পত্রিকা প্রকাশ করেন।
১৯৯৩ সাল থেকে সাংবাদিকতার উন্নয়নে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকতাভিত্তিক সুনাম কুড়িয়েছেন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে। অসিত দাসের জন্ম ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামে। স্বাধীনতা যুদ্ধের সময় পিতা-মাতাকে সঙ্গে নিয়ে সপরিবারে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৩ নম্বর খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে দাদার বাড়িতে চলে আসেন। অসিত দাস দীর্ঘ সাংবাদিকতার জগতে সারা পৃথিবীতে ইংরেজি জগতের সংবাদপত্রে সুনাম কুড়িয়েছেন।
তিনি একজন মানবাধিকার কর্মীও বটে। পরিবারের মধ্যে অসিত দাস তৃতীয়। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একজন গবেষক। রাজনৈতিক জীবনে অসিত দাস মহাদেবপুর-বদলগাছী আসনে ৩ বার এমপি মনোনয়ন পেলেও ভোট করেননি। ২০২৪ সালে তিনি সাংবাদিকতায় শুরু করেন দৈনিক আজকের জনবাণী, দৈনিক বিকাল বার্তা, দৈনিক আমাদের একাত্তর, সংবাদ প্রতিদিন ২৪ ও ঢাকা পোস্ট পত্রিকায়।











