নওগাঁ জেলা সদরের অভাবের সংসারে দু-মুঠো ভাতের আশায় সংসারের হাল তুলে নিতে হলো গণেশদার সহধর্মিণীকে।
নওগাঁ পৌর শহরের গোস্তহাটি মোড় শৈলগাছি টমটম স্ট্যান্ডের দীর্ঘদিনের চা ব্যবসায়ী গণেশদার স্ত্রী আমাদের বৌদি। গণেশদা বেশ কিছুদিন ধরে কিডনি রোগে গুরুতর আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। আর্থিক অনটনের কারণে তার সুচিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এদিকে ওষুধ আর সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।
অর্থনৈতিক সমস্যায় সঠিক চিকিৎসা নিতে পারছেন না। তাই বলে তিনি কারও কাছে সাহায্যপ্রার্থী হননি, হাল ছাড়েননি। ২০২০-২১ সাল থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত গোস্তহাটি মোড়ে একটি সমিতিতে সাপ্তাহিক ২০০ টাকা করে সঞ্চয় রাখতেন তিনি।
সেই সমিতিতে বৌদির সঞ্চিত টাকা জমেছিল প্রায় ৩০,৬০০ টাকার মতো। কিন্তু জানুয়ারির পরেই সেই সমিতি লাপাত্তা হয়ে যায়। আমি সমিতির মালিকপক্ষকে একান্ত অনুরোধের সাথে বলছি, এই বিপদের মুহূর্তে বৌদির জমানো টাকা আগামী সাত দিনের মধ্যে ফেরত দিয়ে দিন।
না দিলে আপনি যত বড়ই রাজনৈতিক ধান্দাবাজ ব্যবসায়ী নেতা হোন না কেন, আজ থেকে সাত দিন পর আপনার নাম, ছবি ও রাজনৈতিক পরিচয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে বাধ্য হব।











