জাহাঙ্গীর আলম সবুজ:
আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে মানবতার দেওয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা ফারহানা আমিন নতুন ও রুমানা ইসলাম মুক্তি। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মানবতার দেওয়াল ফাউন্ডেশন থেকে বিশেষ পুরস্কারে মনোনীত হয়েছেন চিত্রনায়িকা ফারহানা আমিন নতুন ও রুমানা ইসলাম মুক্তি।











