মধ্যাহ্নভোজের পর এস এম তোফাজ্জল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত এবং মরহুম বন্ধুদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের পরিচয়পর্ব এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক কর আইনজীবী ও গার্মেন্টস ফেব্রিকস ব্যবসায়ী এস এম তোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা গাজী বিল্লাল হোসেন মিন্টু, সভাপতি ওমর ফারুক উজ্জ্বল, সহ-সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মুনির, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক শেখ মো. সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা মুন্নী এবং নির্বাহী সদস্য ও উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা।
বক্তারা সংগঠনের অতীত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এস এম তোফাজ্জল হোসেন জানান, গত চার বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও সদস্য ও তাদের পরিবারের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক শাহিদা আক্তার সংগঠনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতি ওমর ফারুক উজ্জ্বল পুনরায় নির্বাচিত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা গাজী বিল্লাল হোসেন মিন্টু আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর বন্ধু মিলনমেলা সফল করতে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে তিনি জানান, নিবন্ধিত সদস্যদের তথ্য নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করা হবে, যেখানে সদস্যরা বিজ্ঞাপন, গল্প ও কবিতা প্রকাশের সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, বিশ্ব বন্ধু ৯৪ পরিবার একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন ও অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।











