সমাজ
Advertisement
সমাজ

আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ · আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
আইইবিতে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ইআরসি ফ্যামিলি লাউঞ্জ এখন কোনো সম্মানিত প্রকৌশলীর নিরাপদ স্থান নয়, বরং তা পরিণত হয়েছে ক্ষমতার দাপট দেখানো সন্ত্রাসীদের আখড়ায়! দীর্ঘ ১৭ বছর রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে, বুলেটের মুখে দাঁড়িয়ে এ্যাব ও বিএনপির রক্তঝরা পতাকা আঁকড়ে ধরে রাখা লড়াকু সংগঠক ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী রনি (FIEB-14400)-কে তাঁর স্ত্রী ও অবুঝ শিশুদের সামনে যেভাবে জঘন্য কায়দায় অপমান, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে—তা পুরো প্রকৌশলী সমাজকে চরমভাবে স্তব্ধ ও ক্ষুব্ধ করে তুলেছে।

একদল পেশিশক্তিধারী ও অসভ্য ক্যাডারের এই নগ্ন তাণ্ডব শুধু একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর সম্মানকে ধূলিসাৎ করেনি, বরং পেশাজীবীদের দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানের গায়ে এক কলঙ্কজনক অধ্যায় যুক্ত করেছে।

কুরুচিপূর্ণ আচরণ ও গুন্ডামির নগ্ন মহড়া: একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ফ্যামিলি লাউঞ্জে পরিবার নিয়ে প্রবেশের মৌলিক অধিকারকে কেড়ে নিয়ে যে বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল, তা এক চরম অসভ্যতার নজির। রনি তাঁর দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে একটু ভালো সময় কাটাতে ফ্যামিলি লাউঞ্জে ঢোকেন। কিন্তু সেখানে ওঁৎ পেতে থাকা নজরুল ইসলাম নামের এক বয়স্ক ব্যক্তির বিষাক্ত অহংকার ও ঔদ্ধত্য সব সীমা ছাড়িয়ে যায়।

কোনো কারণ ছাড়াই সে হুঙ্কার ছেড়ে বলে, ‘এই তোমরা কারা? আর জায়গা নেই এখানে?’ রনি অত্যন্ত ভদ্রভাবে নিজের পরিচয় এবং আইইবি ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার হিসেবে পরিচয় দেওয়ার পরও ওই ব্যক্তির মাস্তানি থামেনি।

পরিবারকে নিরাপদে সরিয়ে দিয়ে রনি যখন এই অন্যায্য ও অসভ্য ব্যবহারের প্রতিবাদ করতে যান, তখন বের হয়ে আসে এদের আসল গডফাদারসুলভ বিষাক্ত রূপ। রুয়েটের ০৪ সিরিজের সাবেক ছাত্র রনিকে সোজা ভাষায় হুমকি দিয়ে নজরুল বলে—‘আমার পরিচয় জানতে চাস? আগামীকালের মধ্যে তোকে খেয়ে ফেলবো!’

এরপর সেখানে যোগ দেয় আরেক ক্যাডার কুয়েটের সুজাউদ্দিন সুজন। সে চেঁচিয়ে উঠে হুঙ্কার দেয়, ‘কুয়েটের দুলালকে জিজ্ঞেস কর আমরা কারা!’ এবং প্রকাশ্যে এক জ্যেষ্ঠ প্রকৌশলীর ‘থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলার’ জঘন্য শারীরিক লাঞ্ছনার হুমকি দেয়।

সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক বিষয় হলো, ওই নজরুল ইসলাম নিজেকে এ্যাবের সদস্য সচিব শোয়েব বাঁশরী হাবলুর ‘গুরু ও বড়ভাই’ দাবি করে দম্ভোক্তি করে বলে—‘হাবলু আমার কথায় ওঠে আর বসে!’ অর্থাৎ পুরো সংগঠনই যেন এখন এসব মাস্তানদের খেয়ালখুশির খাতা!

বিচারের নামে লোকদেখানো প্রহসন ও চাপ প্রয়োগ: ঘটনার পর বিচারের নামে যা শুরু হয়েছে, তা বিচার নয়—বরং অপরাধীদের রক্ষা করার এক নামকাওয়াস্তে নাটকমাত্র। আজ ১৬ আগস্ট সন্ধ্যায় যে ‘শালিস’-এর ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে বিচারক হিসেবে রাখা হয়েছে খোদ সেই ‘হাবলু ভাই’-কেই!

Advertisement

যে ব্যক্তির নাম ভাঙিয়ে আসামিরা রনিকে ‘খেয়ে ফেলার’ হুমকি দিল, যে হাবলুকে অভিযুক্তরা নিজেদের হাতের পুতুল বলে দাবি করে—সেই হাবলুকে দিয়ে বিচার করা মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া! এই প্রহসনের তদন্ত কমিটি নিরপেক্ষতার নামে এক চরম তামাশা ছাড়া আর কিছুই নয়।

শুধু তা-ই নয়, ঘটনা ধামাচাপা দিতে শাহাদাত মাছুম নামে এক দালালের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে রনির দেওয়া বিচার প্রার্থনার পোস্ট ডিলিট করতে প্রতিনিয়ত মনস্তাত্ত্বিক চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগী প্রকৌশলী রনি ও তাঁর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

আর কত সহযোদ্ধাদের রক্তে হোলি খেলা? আজ চোখের জলে ভাসছেন সেই রনি, যিনি ১৭ বছর রাজপথে পুলিশের টিয়ারশেল আর বুলেটের সামনে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। যখন কোনো লোক এ্যাবের ব্যানার ধরার দুঃসাহস দেখাত না, তখন জীবনের ঝুঁকি নিয়ে যিনি মিছিলে নেতৃত্ব দিয়েছেন—আজ ক্ষমতার অন্ধ মোহে অন্ধ একদল ‘হাইব্রিড মাস্তান’ তাঁকে ও তাঁর পরিবারকে প্রকাশ্যে লাঞ্ছিত করছে।

আমাদের স্পষ্ট ও কঠোর দাবি:

১. আইইবি এবং এ্যাবের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নজরুল ইসলাম ও সুজাউদ্দিন সুজনকে অবিলম্বে সংগঠন থেকে চিরতরে বহিষ্কার এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

২. নিরপেক্ষতার দোহাই দেওয়া ভুয়া ও পক্ষপাতদুষ্ট শালিস বাতিল করে সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্ত জ্যেষ্ঠ প্রকৌশলীদের নিয়ে অবিলম্বে নতুন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

৩. ভুক্তভোগী পরিবারকে পোস্ট ডিলিটের জন্য চাপ প্রদানকারী ও হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

মনে রাখবেন, রাজপথের লড়াকু সৈনিকরা বুলেটের মুখোমুখি হতে ভয় পায় না। অনতিবিলম্বে এসব ক্যাডার ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পুরো প্রকৌশলী সমাজ এক হয়ে এই অন্যায়ের আস্তানা গুঁড়িয়ে দিতে বাধ্য হবে!

চাকরি

আরও
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৬ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬ দিন আগে
৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

৬ দিন আগে

জাতীয়

আরও
রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ২০২১ সালের ঘটনাকে হত্যার পরিকল্পিত নীলনকশা বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

৩ দিন আগে
নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়ায় ১৯৭১ সালের ২৮ আগস্ট সংঘটিত গণহত্যার ৫৫ বছর পূর্ণ হয়েছে। ১২৮ শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

৪ দিন আগে
মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুর শহরে বাড়িতে ঢুকে এক তরুণীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার বাবা-মা।

৬ দিন আগে

রাজনীতি

আরও
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে

এই বিভাগের আরও খবর

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত
সমাজ

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরার ব্রুকলি রেস্তোরাঁয় বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নবনির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের (২০২৬-২০২৮) পরিচিতি, আলোচনা সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১ মাস আগে

আরও সংবাদ

সব খবর
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

৫ ঘণ্টা আগে
নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
অপরাধ

নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ

নওগাঁর মান্দায় আদালতের রায় পাওয়া জমিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উসকে দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৭ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান
রাজনীতি

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
অপরাধ

সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৮ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে
সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

৯ ঘণ্টা আগে
জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩
অপরাধ

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধি দিতে গিয়ে হামলায় তিনজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত মরদেহ সমাধি দেওয়া হয়।

১০ ঘণ্টা আগে