প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র আগমনের স্মরণে আয়োজিত পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়ন পরিষদে গত ১৭ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৬ আগস্ট ২০২৬ (১২ রবিউল আউয়াল) খাগড়াছড়িতে পবিত্র জশনে জুলুস ও র্যালি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত পবিত্র জশনে জুলুস ও র্যালিতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ও সুন্নী জনতাকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
একইসঙ্গে আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৬ (২৪ রবিউল আউয়াল) খাগড়াছড়ির পানছড়ির হেডম্যান টিলায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল সফল করার লক্ষ্যে পানছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আত-এর নেতৃবৃন্দের সঙ্গে এ গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জশনে জুলুস ও র্যালিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়।
আয়োজকরা বলেন, আসুন, প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করি। পবিত্র জশনে জুলুসে অংশগ্রহণ করি এবং মহানবী ﷺ-এর মহিমান্বিত জীবন, আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিই। এ সময় সকলকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
নারায়ে তাকবীর—আল্লাহু আকবার! নারায়ে রিসালাত—ইয়া রাসূলাল্লাহ ﷺ!











