মোঃ রাশেদুল ইসলাম, সিংড়া উপজেলা প্রতিনিধি:
পবিত্র হজ পালনের স্বপ্নে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়া নাটোরের সিংড়ার দুলাল মিয়ার পাশে এবার দাঁড়িয়েছেন এক মানবিক মানুষ। দুলাল মিয়ার হজযাত্রার জন্য প্রয়োজনীয় ভিসার ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছেন লিটন মিয়া।
দুলাল মিয়ার এই ব্যতিক্রমী যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগের সৃষ্টি হয়। সীমিত সামর্থ্যের মধ্যেও আল্লাহর ঘর জিয়ারতের অদম্য ইচ্ছা নিয়ে তার এই দীর্ঘ পথচলা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
দুলাল মিয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসা লিটন মিয়ার এই উদ্যোগকে ইতোমধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। এখন সবার প্রত্যাশা—প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়ে দুলাল মিয়ার পবিত্র হজের স্বপ্ন পূরণ হোক।
আল্লাহ যেন দুলাল মিয়ার এই পবিত্র সফর সহজ করে দেন এবং তার হজ কবুল করেন—এটাই সবার প্রত্যাশা।











