নওগাঁ শহরের ঐতিহ্যবাহী ‘মুক্তির মোড়’ ও ‘মুক্তি সিনেমা হল’-এর নামের সঙ্গে জড়িয়ে থাকা জাহানারা বেগম মুক্তি আর নেই। শনিবার (২২ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকায় ছেলের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহানারা বেগম মুক্তি নওগাঁর সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান এবং স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে তাঁর নাম দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে।
নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ‘মুক্তির মোড়’ এবং ‘মুক্তি সিনেমা হল’ তাঁর নামকে স্মরণীয় করে রেখেছে। তাঁর প্রয়াণে নওগাঁর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।











