সোনারগাঁয়ের বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুম রানা। সম্প্রতি তিনি অসুস্থ মুক্তিযোদ্ধার বাসায় গিয়ে তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে মাসুম রানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলীর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানতে চান। এ সময় তিনি তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
মাসুম রানা বলেন, “বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাই তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনের সময় খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্ব।”
তিনি অসুস্থ মোজাফফর আলীর দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলীর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।











