শিক্ষা
Advertisement
শিক্ষা

সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

এস এম মিঠু | ১৫ ভিউ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ · আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করে তুলতে প্রতি বছরই নানা আয়োজন করে থাকে আইকন ইন্টারন্যাশনাল স্কুল। এরই ধারাবাহিকতায় এবারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় ৮০ জন কোমলমতি শিক্ষার্থী প্রাণবন্ত অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, গজল ও আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। সুর, ছন্দ ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি বাংলা সংস্কৃতির নানা দিকও ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে আইকন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম রাহীম শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শিক্ষা কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি ও নাটকের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করে।”

Advertisement

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই এই দেশের ভবিষ্যৎ। আজকের মঞ্চে তোমাদের যে আত্মবিশ্বাস ও প্রতিভার প্রকাশ দেখলাম, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধরে রাখতে হবে।”

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ জাহিদুল ইসলাম রাহীম বলেন, সন্তানদের শুধু পড়াশোনার জন্য চাপ না দিয়ে তাদের ভালো লাগা ও প্রতিভার জায়গাগুলো চিহ্নিত করে উৎসাহিত করতে হবে। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে তারা সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো জিপিএ অর্জন নয়; বরং প্রতিটি শিশুকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্য আমরা একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর।”

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উৎসাহ এবং অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাকরি

আরও
১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’ নামের একটি সংস্থা।

১ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

৬ দিন আগে
বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বিআরডিবিতে ২১ পদে ১৮৫ জন নিয়োগ, আবেদনের শেষ সময় ২৩ আগস্ট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) ২১টি পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

৬ দিন আগে
৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

৬ দিন আগে

জাতীয়

আরও
রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো’—সোনারগাঁয়ে মামুনুল হক

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ২০২১ সালের ঘটনাকে হত্যার পরিকল্পিত নীলনকশা বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

৩ দিন আগে
নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দার পাকুড়িয়ায় ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, ১২৮ শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়ায় ১৯৭১ সালের ২৮ আগস্ট সংঘটিত গণহত্যার ৫৫ বছর পূর্ণ হয়েছে। ১২৮ শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

৪ দিন আগে
মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুরে প্রেমিকার হাত কুপিয়ে বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা

মেহেরপুর শহরে বাড়িতে ঢুকে এক তরুণীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার বাবা-মা।

৬ দিন আগে

রাজনীতি

আরও
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে

এই বিভাগের আরও খবর

সিংড়ায় এসএসসিতে সেরা মেহজাবিন পেল ল্যাপটপ, দ্বিতীয়-তৃতীয় স্থানধারীদের মোবাইল
শিক্ষা

সিংড়ায় এসএসসিতে সেরা মেহজাবিন পেল ল্যাপটপ, দ্বিতীয়-তৃতীয় স্থানধারীদের মোবাইল

নাটোরের সিংড়ায় এসএসসি পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অধিকারী মেহজাবিন ইকবালকে ল্যাপটপ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মোবাইল ফোন উপহার দেওয়া হয়েছে।

১৭ দিন আগে
শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে দায়টা কি শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের?
শিক্ষা

শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে দায়টা কি শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের?

শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানকে দায়ী না করে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সম্মিলিত দায়িত্বের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

২১ দিন আগে
মেহেরপুরে এসএসসি পরীক্ষায় সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ শীর্ষে
শিক্ষা

মেহেরপুরে এসএসসি পরীক্ষায় সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ শীর্ষে

মেহেরপুরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটির ১৫৫ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ হয়েছে।

২২ দিন আগে
সিংড়ার বিয়াশ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৪৪.৮৩%, জিপিএ-৫ পেয়েছে ১ জন
শিক্ষা

সিংড়ার বিয়াশ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৪৪.৮৩%, জিপিএ-৫ পেয়েছে ১ জন

সিংড়ার বিয়াশ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৮৭ জন অংশ নিয়ে ৩৯ জন পাস করেছে। পাসের হার ৪৪.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।

২২ দিন আগে

আরও সংবাদ

সব খবর
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।

২ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ মন্তব্য, যুবদল নেতা শাহিনকে ঘিরে সমালোচনা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন যুবদল নেতা শাহিন আলম।

২ ঘণ্টা আগে
নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

নওগাঁ মান্দায় যুবককে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

৫ ঘণ্টা আগে
নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ
অপরাধ

নওগাঁর চৌবারিয়া স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ

নওগাঁর মান্দায় আদালতের রায় পাওয়া জমিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উসকে দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৭ ঘণ্টা আগে
গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি  মান্নান
রাজনীতি

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮
অপরাধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলায় ১ জনসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় একজন ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে
সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১
অপরাধ

সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া হেরোইনসহ মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৮ ঘণ্টা আগে
নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনীতি

নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বিশাল র‍্যালি বের হয়।

৯ ঘণ্টা আগে
সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

৯ ঘণ্টা আগে
জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩
অপরাধ

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

জয়পুরহাটে পালী-আদিবাসী শ্মশানে মৃতদেহ সমাধি দিতে গিয়ে হামলায় তিনজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত মরদেহ সমাধি দেওয়া হয়।

১০ ঘণ্টা আগে