মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে তানভীর হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তানভীর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের আনন্দবাস গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।
সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শিশু তানভীর রবিবার দিবাগত রাতে মায়ের সাথে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তাকে বিষধর সাপে কামড় দেয়। কামড়ের যন্ত্রণায় সে চিৎকার দিলে, তার মা বিষয়টি টের পায়। রাতেই তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে নিলে, চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মৃত্যু হয়।











