আগামীকাল ১৮ই আগস্ট, ২০২৬ (মঙ্গলবার), পুরান ঢাকার লাল মোহন সাহা স্ট্রীট (দক্ষিণ মৌসুন্দী) এর বাসিন্দা বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সফল ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কবীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ১৮ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জীবদ্দশায় আলমগীর কবীর একাধারে ক্রীড়া সংগঠক ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন 'ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব'-এর যুগ্ম সম্পাদক এবং ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে তৎকালীন পুরান ঢাকার ক্রীড়াঙ্গন থেকে বহু প্রতিভাবান ও নামীদামি খেলোয়াড়ের বিকাশ ঘটেছে।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় লাল মোহন সাহা স্ট্রীট বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আলমগীর কবীরের মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়েছেন।
বার্তা প্রেরক-
(সোহানা আলমঙ্গীর)
সাধারণ সম্পাদক
মোবাইল- ০১৭২৬৯৮৬৮১৮











